advertisement

কলকাতা-ঢাকা রুটেও এবার বিমান চালাবে স্পাইসজেট

Last Updated:

৬টা আন্তর্জাতিক রুট-সহ মোট ৪৫ টি রুটে বিমান পরিষেবা প্রতিদিন দিয়ে থাকে স্পাইসজেট ৷ এবার সেই তালিকায় যুক্ত হল ঢাকাও ৷

#কলকাতা: পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে নিজেদের পরিষেবা অনেক আগেই বাড়িয়েছে স্পাইসজেট ৷ কলকাতা থেকে বিভিন্ন ছোট ছোট রুটে বিমান পরিষেবা বাড়িয়েছে সংস্থা ৷ এবার আন্তর্জাতিক বিমান পরিষেবাতেও নিজেদের বিস্তার আরও বাড়াতে চলেছে লো-কস্ট এই এয়ারলাইন্স ৷ আগামী ২৩ মার্চ থেকে কলকাতা-ঢাকা বিমান পরিষেবা চালু করতে চলেছে স্পাইসজেট ৷
কলকাতা-ঢাকা উড়ান চালু হয়ে গেলে সংস্থার সেটি সপ্তম বিদেশের রুট হবে ৷ ব্যাঙ্ককের পর ঢাকাই হবে স্পাইসজেটের দ্বিতীয় আন্তর্জাতিক ডেস্টিনেশন, যেখানে প্রতিদিন বিমান চলাচল করা হবে ৷ সংস্থার সিএমডি অজয় সিং জানিয়েছেন, ‘‘ অনেকদিন ধরেই আমাদের মেগা বোয়িং চুক্তি নিয়ে কথাবার্তা চলছিল ৷ অবশেষে সেই কাজ সম্পূর্ণ হয়েছে ৷ এর জন্য নতুন নতুন জায়গার বাজার ধরতে আগ্রহী স্পাইসজেট ৷ সেটা শুধু অন্তর্দেশীয় বিমান পরিষেবাতেই নয়, আন্তর্জাতিক পরিষেবাতেও করা হচ্ছে ৷ ’’
advertisement
কলকাতা-ঢাকা স্পাইসজেটের বিমানের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ ৬টা আন্তর্জাতিক রুট-সহ মোট ৪৫ টি রুটে বিমান পরিষেবা প্রতিদিন দিয়ে থাকে স্পাইসজেট ৷ এবার সেই তালিকায় যুক্ত হল ঢাকাও ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা-ঢাকা রুটেও এবার বিমান চালাবে স্পাইসজেট
Next Article
advertisement
Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
আদালতে ভুয়ো হুমকি মেল,বিচারকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
  • রাজ্যের আদালতে আদালতে ভুয়ো বোমাতঙ্ক৷

  • সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করল রাজ্য প্রশাসন৷

  • বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস ডিজি-র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement