advertisement

Special Train: হাজার-হাজার যাত্রীর জন্য সুংসবাদ! বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা

Last Updated:

Special Train: কলকাতা থেকে সময়সীমা বাড়ানো হল দুটি স্পেশ্যাল ট্রেনের। কোন কোন ট্রেন অবশ্যই জানুন।

বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা (ফাইল ছবি)
বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা (ফাইল ছবি)
মালদহ: সময়সীমা বাড়ানো হল দুটি স্পেশ্যাল ট্রেনের। রেলের পক্ষ থেকে দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেন দুটি হল গুয়াহাটি-কলকাতা স্পেশ্যাল এবং আগরতলা-কলকাতা স্পেশ্যাল।
গরমের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হওয়ায় রেলের পক্ষ থেকে এই দুটি স্পেশ্যাল ট্রেন চালানো শুরু করা হয়েছে। মে মাস পর্যন্ত ট্রেন দুটির সময়সীমা থাকলেও যাত্রীদের ভিড় ও চাহিদা থাকায় দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হল রেলের পক্ষ থেকে। (০২৫১৮/০২৫১৭) গুয়াহাটি – কলকাতা – গুয়াহাটি স্পেশ্যাল এবং (০২৫০২/০২৫০১) আগরতলা – কলকাতা – আগরতলা স্পেশ্যাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের মার্কশিট ডাউনলোড করার নিয়ম জানা আছে? জানুন সবচেয়ে সহজ প্রক্রিয়া
০২৫১৮ গুয়াহাটি – কলকাতা স্পেশ্যাল ২০ মে থেকে ৮ আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি শনিবার গুয়াহাটি থেকে ছেড়ে যাবে। কলকাতা – গুয়াহাটি স্পেশ্যাল প্রতি বৃহস্পতিবার কলকাতা ছেড়ে যাবে। ০২৫০২ আগরতলা – কলকাতা স্পেশ্যাল ১৭ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি বুধবার আগরতলা ছেড়ে যাবে। কলকাতা – আগরতলা স্পেশ্যালটি ২১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি রবিবার কলকাতা থেকে ছেড়ে যাবে৷ সময়সীমা বৃদ্ধির পর রেলের পক্ষ থেকে ট্রেন দুটির বুকিং বর্ধিত করা হয়েছে।
advertisement
হরষিত সিংহ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Special Train: হাজার-হাজার যাত্রীর জন্য সুংসবাদ! বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement