advertisement

Sovan Ratna Divorce Case: শোভনের আবেদন খারিজ, রত্নার আবেদনেও ফেরালেন বিচারক! বিবাহবিচ্ছেদ মামলায় কী রায় দিল আদালত?

Last Updated:

২০১৭ সালে করা এই মামলায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারধর, কটূক্তি, মানহানির মতো গুরুতর অভিযোগ এনেছিলেন শোভন৷

শোভন-রত্না বিবাহবিচ্ছেদ মামলায় রায় দিল আদালত৷
শোভন-রত্না বিবাহবিচ্ছেদ মামলায় রায় দিল আদালত৷
২০১৭ সালে শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা খারিজ করে দিল আদালত৷ একই সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় একসঙ্গে থাকার আবেদনও খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷ ফলে আইনি ভাবে শোভন- রত্নার বিচ্ছেদ হল না৷ আলিপুর নগর ও দায়রা আদালতের প্রথম অতিরিক্ত জেলা বিচারক রাজেশ চক্রবর্তী এই রায় দিয়েছেন৷
২০১৭ সালে করা এই মামলায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারধর, কটূক্তি, মানহানির মতো গুরুতর অভিযোগ এনেছিলেন শোভন৷ যদিও দু পক্ষের সওয়াল জবাবের পর আদালত জানায়, শোভন রত্নার বিরুদ্ধে যে যে অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে যথাযথ তথ্যপ্রমাণ আদালতকে দিতে পারেননি৷
শোভন বিবাহবিচ্ছেদের মামলা করলেও একসঙ্গে থাকতে চেয়ে পাল্টা আবেদন জানিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়ও৷ যদিও সেই আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারক৷ যুক্তি হিসেবে আদালত জানিয়েছে, ৮ বছর শোভন এবং রত্না আলাদা রয়েছেন৷ ফলে এই মুহূর্তে নতুন করে তাঁদের দাম্পত্য জীবন শুরু করা সম্ভব নয় বলেই জানিয়েছে আদালত৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan Ratna Divorce Case: শোভনের আবেদন খারিজ, রত্নার আবেদনেও ফেরালেন বিচারক! বিবাহবিচ্ছেদ মামলায় কী রায় দিল আদালত?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement