advertisement

Sovan Chatterjee Meets Abhishek Banerjee: কবে তৃণমূলে ফিরছেন শোভন? অভিষেকের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠক, ছিলেন বৈশাখীও

Last Updated:

দীর্ঘ বিরতির পর শোভন যে তৃণমূলে ফিরতে পারেন, এ নিয়ে জল্পনা নতুন নয়৷ বরং তৃণমূলের সঙ্গে শোভনের দূরত্ব তৈরি হওয়ার পর এই জল্পনা একাধিকবার জোরাল হয়েছে৷

বৈশাখীকে নিয়ে অভিষেকের কাছে শোভন৷
বৈশাখীকে নিয়ে অভিষেকের কাছে শোভন৷
শোভন চট্টোপাধ্যা৷য়ের তৃণমূলে ফেরা এখন কি সত্যিই সময়ের অপেক্ষা? বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর সেরকমই জল্পনা শাসক দলের অন্দরে৷ এ দিন অভিষেক- শোভন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷
দীর্ঘ বিরতির পর শোভন যে তৃণমূলে ফিরতে পারেন, এ নিয়ে জল্পনা নতুন নয়৷ বরং তৃণমূলের সঙ্গে শোভনের দূরত্ব তৈরি হওয়ার পর এই জল্পনা একাধিকবার জোরাল হয়েছে৷ এমন কি, নবান্নে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছিলেন শোভন-বৈশাখী৷ কিন্তু তারপরেও কোনও অজ্ঞাত কারণে তৃণমূলে যোগ দেননি শোভন৷ বরং রাজনীতির আলোচনা থেকে দূরেই ছিলেন কলকাতার প্রাক্তন মেয়ার এবং মমতার অন্যতম আস্থাভাজন নেতা৷
advertisement
তবে ২০২৬-এর নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের সাক্ষাতের পর তৃণমূল নেতাদেরই ধারণা, সব টানাপোড়েন কাটিয়ে এবার ঘরের ছেলে ঘরেই ফিরছেন৷ শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তৃণমূলে ফিরলে দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা পালনে তৈরি বলেই এ দিন অভিষেককে জানিয়ে এসেছেন শোভন৷
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রেও এ দিন শোভনের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতার সাক্ষাতের কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ তবে সেই সূত্রের অবশ্য দাবি, পুজোর আগে শুভেচ্ছা বিনিময়ই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan Chatterjee Meets Abhishek Banerjee: কবে তৃণমূলে ফিরছেন শোভন? অভিষেকের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠক, ছিলেন বৈশাখীও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement