Sovan Chatterjee: 'আমার শিরা-ধমনী সব কিছুই তৃণমূল', পুরনো দলে ফিরেই মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের! এবার কোন দায়িত্বে?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Sovan Chatterjee: তৃণমূলে ফিরেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে যাবেন শোভন চট্টোপাধ্যায়।
কলকাতা: দীর্ঘ দূরত্ব আপাতত মুছে গিয়েছে। ‘ঘরে‘ ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। NKDA-এর চেয়ারম্যান হওয়ার পর আর কোনও জল্পনা ছিল না যে, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটতে চলেছিল। অবশেষে সেই ক্ষণ এসে উপস্থিত। সোমবারই তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
সোমবার তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন শোভন। সেই সঙ্গেই বলেন, ”আমার শিরা, ধমনী সব কিছু তৃণমূল কংগ্রেস। আবার সামিল হলাম। রাস্তায় নেমে লড়াইয়ে নামলাম। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে সেটা পালন করব।” তৃণমূলে ফিরেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে যাবেন শোভন। অর্থাৎ, এনকেডিএ-র পদপ্রাপ্তির পর এবার দলীয় স্তরেও যে গুরুত্ব বাড়বে শোভনের, তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘বৈঠক‘, এরপরই NKDA অর্থাৎ নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হন শোভন চট্টোপাধ্যায়। তখন থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায়, দীর্ঘ অবসর কাটিয়ে আবারও কি রাজনৈতিক জীবনে প্রত্যাবর্তন হতে চলেছে শোভনের? অবশেষে সোমবার তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন তিনি।
advertisement
প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসে মন্ত্রিসভা ও দল ছেড়েছিলেন শোভন। ২০২১ সালের আগে দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপি শিবিরে। নির্বাচনের পরে দূরত্ব বাড়ে বিজেপির সঙ্গে। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল কবে ফের তৃণমূলে যোগ দেবেন শোভন। সেই অপেক্ষার অবসান হল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 03, 2025 3:22 PM IST









