advertisement

South Calcutta Law College Case: গণধর্ষণের অভিযোগ পেতেই দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ! কলেজ কাণ্ডে ‘বিভ্রান্তি’ না ছড়ানোর আর্জি

Last Updated:

এরপরে গতকাল, অর্থাৎ, ২৬ জুন বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী৷ যাদবপুর ডিভিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করা হয়েছে, কসবা থানা অভিযোগ পাওয়ার মাত্র এফআইআর নিয়েছে৷ এফআইআরের ১২ ঘণ্টার মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ তাদের আগামী ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ৷

News18
News18
কলকাতা: সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় কসবা থানার সামনে তুমুল উত্তেজনা ছড়ায় শুক্রবার বিকেলে৷ বিক্ষোভ দেখায় এসএফআই-ডিওয়াইএফআই কর্মীরা৷ থানায় ঢুকতে বাধা দেওয়ায় বাঁধে খণ্ডযুদ্ধ৷ অন্যদিকে, পুলিশ এদিন সোশ্যাল মিডিয়ায় দাবি করে, অভিযোগ পাওয়ার মাত্রই দ্রুত ব্যবস্থা করা হয়েছে তাঁদের তরফে৷ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছে অভিযুক্তেরা৷ তাদের আদালতে তুলে হেফাজতেও নেওয়া হয়েছে৷
সাউথ ক্যালকাটা ল কলেজের এক প্রাক্তন ছাত্র ও দুই বর্তমান ছাত্রের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রী৷ অভিযোগপত্রে ওই ছাত্রী জানিয়েছেন, গত বুধবার, ২৫ জুন সন্ধেবেলা কলেজের গার্ড রুমে টেনে নিয়ে গিয়ে তাঁর উপর অত্যাচার চালায় অভিযুক্তেরা৷ সাড়ে ৭টা থেকে ২২টা ৫০ মিনিট পর্যন্ত৷ প্রায় তিন ঘণ্টা৷
advertisement
আরও পড়ুন: খাস কলকাতার কলেজের ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ! গ্রেফতার ৩…সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১১টা, এত রাতে কলেজে কী করে ঢুকল? বললেন উপাধ্যক্ষ
এরপরে গতকাল, অর্থাৎ, ২৬ জুন বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী৷ যাদবপুর ডিভিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করা হয়েছে, কসবা থানা অভিযোগ পাওয়ার মাত্র এফআইআর নিয়েছে৷ এফআইআরের ১২ ঘণ্টার মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ তাদের আগামী ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ৷
advertisement
advertisement
পুলিশের দাবি, অত্যন্ত দ্রুততা এবং দায়িত্বশীলতার সঙ্গে এই মামলার তদন্ত চলছে৷ অসমর্থিত সূত্রে পাওয়ার কোনও খবর যা তদন্তকে প্রভাবিত করে এমন কোনও কথা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্লাটফর্মে ছড়ানো থেকে বিরত থাকার আর্জি জানানো হয়েছে পুলিশের তরফে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Case: গণধর্ষণের অভিযোগ পেতেই দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ! কলেজ কাণ্ডে ‘বিভ্রান্তি’ না ছড়ানোর আর্জি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement