advertisement

আম্পায়ারের ভূমিকায় সৌরভ !

Last Updated:

বিজয় হাজারে ট্রফি খেলতে যাওয়ার আগে আজ ক্যাম্পাসের মাঠে ফের নতুন ভূমিকায় মহারাজ।

#কলকাতা: যাদবপুরে দাদার ক্লাসে বাংলার ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফি খেলতে যাওয়ার আগে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে ফের নতুন ভূমিকায় মহারাজ। সিএবি প্রেসিডেন্টের থেকে টিপস নিয়ে চাঙ্গা বঙ্গ শিবির।
রঞ্জি ট্রফির পর বিজয় হাজারে ট্রফি। মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাস মাঠে ফের বাংলার অনুশীলনে মাঠে নেমে সময় দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফর্ম্যাল পরে এলেও, বেশিক্ষণ মাঠের বাইরে থাকতে পারলেন না। গতবার কোচের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার আম্পায়ার।
রণদেব বসুর সঙ্গে ঠায় দাঁড়িয়ে রইলেন। দীর্ঘদিন পর বাংলা দলে ফিরছেন অনুষ্টুপ মজুমদার। তাঁর সঙ্গেও আলাদা করে কথা বলেন সৌরভ। বাকি ব্যাটসম্যানদেরও টিপস দেন। বাদ যাননি বোলাররা। বিশেষ করে সিনিয়র ক্রিকেটার হিসেবে কথা বললেন মনোজ-দিন্দাদের সঙ্গে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আম্পায়ারের ভূমিকায় সৌরভ !
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement