EXCLUSIVE: মোদির সভায় যোগদান? জল্পনা শুনেই যা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
- Published by:Arka Deb
Last Updated:
নিউজ18 বাংলাকে অকপট যা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
#কলকাতা: বিজেপিতে যোগদানের কোনও সম্ভাবনাই নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আগামী ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় কোনও ভাবেই থাকছেন না বিসিসিআই প্রেসিডেন্ট। অর্থাৎ সারাদিন ধরে রাজ্যে যে জল্পনা ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুল, নিউজ18 বাংলাকে অকপট এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার দিনভর সৌরভের বিজেপি যোগদানের জল্পনা নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। বেসরকারি একটি টিভি চ্যানেলে দাবি করা হয়, নরেন্দ্র মোদির সভায় যোগ দিচ্ছেন সৌরভ। এরপরই কিছুটা জল্পনা বাড়িয়ে দেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন,"সৌরভ গঙ্গোপাধ্যায় তো বিশ্রামে ছিলেন। শরীর ভালো হলে এই রোদে যদি নেট প্র্যাকটিসে আসেন, মানে ওয়ার্মআপে। মানুষ তাই-ই চাইছেন। ওঁর যদি মনে হয়, আবহাওয়া ভালো মাঠে নামবেন।"
advertisement
তবে নিউজ18 বাংলা সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন খবরটি সম্পূর্ণ ভুল, এই রকম কোনও সম্ভাবনা নেই। সৌরভের পরিবারের তরফ থেকেও খবরটির সত্যতা নেই বলে জানানো হয়।
advertisement
বরং আচমকা এই খবরে কিছুটা বিচলিত হয়ে পড়ে গঙ্গোপাধ্যায় পরিবার। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সৌরভ এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কে বারবার ফোন করা হয়। ডোনা গঙ্গোপাধ্যায় নিজেও খবরটি শুনে হকচকিয়ে যান। এর পরেই নিউজ18 বাংলা কে সৌরভ জানান, সম্পূর্ণ ভুল খবর পরিবেশন হচ্ছে। তবে এর থেকে বেশি কিছু সৌরভ জানাতে চাননি।
advertisement
আপাতত বাড়িতেই রয়েছেন সৌরভ। বছরের শুরুতে হৃদযন্ত্রের সমস্যা হাসপাতলে ভর্তি হওয়ার পর তিনটি ব্লকেজ ধরা পড়ে সৌরভের। দু'দফায় তিনটি স্টেন্ট বসানো হয়। শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর কোনও ভাবেই কোনও অনুষ্ঠানে যোগ দেননি সৌরভ। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড গোলাপি বলে টেস্ট ম্যাচ উদ্বোধনের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করে দেন ডাক্তারের পরামর্শ মেনে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক মঞ্চে থাকা হয়নি বিসিসিআই প্রেসিডেন্টের।
advertisement
মাস কয়েক আগে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গেই সৌরভের রাজনীতি যোগ সম্বন্ধে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন মহলের দাবি ছিল সৌরভ নাকি বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন। এমনকি সৌরভ নাকি ঘনিষ্ঠমহলে বিজেপির তরফ থেকে যে চাপ রয়েছে তা স্বীকার করে নিয়েছিলেন। তৃণমূলের তরফ থেকেও অতীতে সৌরভের কাছে প্রস্তাব ছিল। সেই সময় সৌরভ নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন, তাঁর রাজনীতিতে যোগদানের কোনও সম্ভাবনা নেই। ক্রিকেট নিয়ে কাজ করতে চান। যদিও সৌরভের মন্তব্য স্পষ্ট করার পরেও রাজনৈতিক যোগের জল্পনা বাড়তেই থাকে। তবে অসুস্থ হওয়ার পর কিছুটা ধামাচাপা পড়ে যায় সেই জল্পনা। বছরের শুরুতে যখন সৌরভ অসুস্থ হয় তখন তার স্বাস্থ্যের খোঁজ নিতে প্রধানমন্ত্রী নিজে ফোন করেছিলেন। নিউজ18 বাংলায় সেই খবর প্রকাশিত হয়।
advertisement
অতীতেও সৌরভের কাছে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রস্তাব ছিল বলে সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। তবে বরাবরই সৌরভ সেই প্রস্তাবে না করে এসেছেন। মঙ্গলবার সৌরভের আচমকা বিজেপি যোগের জল্পনা জোরালো হতেই আবার মুখ খুললেন দাদা। আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি ব্রিগেডে যাচ্ছেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 02, 2021 10:41 PM IST








