Soumitra Khan: বড় স্বস্তি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র! বালি-অস্ত্র মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Soumitra Khan: ২০১৯ সালে এই দুটি থানায় মামলা হয় অবৈধ বালি উত্তোলন এবং অস্ত্র আইনে।
কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা সৌমিত্র খাঁ- র। বাঁকুড়ার পাত্রসায়র এবং বিষ্ণুপুর থানার দুটি মামলায় আগামী ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজিরা দিয়ে আগাম জামিন নিশ্চিত করার নির্দেশ। হাজিরা দিলে তাকে জামিন দিতে হবে নিম্ন আদালতকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর।
২০১৯ সালে এই দুটি থানায় মামলা হয় অবৈধ বালি উত্তোলন এবং অস্ত্র আইনে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ২০১৯ সালেই আগাম জামিন মঞ্জুর করে আদালত এবং ১ মাসের মধ্যে নিম্ন আদালতের আত্মসমর্পণ করে জামিন নিশ্চিত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
advertisement
advertisement
যদিও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি সৌমিত্র। ফলে তার গ্রেফতারি পরোয়ানা পুনরায় আদালতগ্রাহ্য হয়ে ওঠে। আজ ফের আদালতের দ্বারস্থ হন সৌমিত্র। সেই মামলাতেই এই নির্দেশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 01, 2023 1:19 PM IST










