কিছুক্ষণেই ভোটার তালিকা প্রকাশ...! তৎপর রাজ্য পুলিশ, `বাংলার 'চার' জেলায় বাড়তি নজর, পাঠানো হল ৪ IPS পুলিশকর্তাকে
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SIR In West Bengal: এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে জেলায় জেলায় পুলিশি তৎপরতা তুঙ্গে। বাড়তি নজরদারি খতিয়ে দেখতে তৎপর রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। ইতিমধ্যই কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর নজর রাখতে চার সিনিয়র আইপিএস অফিসারকে পাঠানো হল রাজ্যের চার জেলায়।
কলকাতা: এসআইআর তালিকা প্রকাশ নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। নির্বাচন কমিশনের দফতর থেকে জেলায় জেলায় সর্বত্র নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। আজ, শনিবার সকাল থেকেই কমিশনের দফতরে রয়েছে বাড়তি নিরাপত্তা। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বাড়তি নজরদারি খতিয়ে দেখতে তৎপর রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা।
ইতিমধ্যই কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর নজর রাখতে চার সিনিয়র আইপিএস অফিসারকে পাঠানো হল রাজ্যের চার জেলায়।
advertisement
কোচবিহারে পাঠানো হল আইপিএস সুনীল যাদবকে। মালদহে পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে পাঠানো হল অজয় নন্দকে। অন্যদিকে, মুর্শিদাবাদে গেলেন সিনিয়র আইপিএস আধিকারিক রশিদ মুনির খান এবং নদিয়া জেলায় পাঠানো হল গৌরব শর্মাকে।
advertisement
তাঁরা সংশ্লিষ্ট জেলা ও জেলা পুলিশের উপর নজর রাখবেন বলেই রাজ্য পুলিশ সূত্রে খবর।
এছাড়া রাজ্য পুলিশের তরফে সংশ্লিষ্ট জেলা এসপিদের সব সময় সতর্ক থাকতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট জোনের আইজি ও ডিআইজিদের নিজের নিজের এলাকায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোট ও এসআইআর নিয়ে রাজ্যে পুলিশি তৎপরতা চরমে। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে বলেন, “বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে বা মিস লিড করা হচ্ছে, এই ধরনের কোনও অভিযোগ যাতে না ওঠে, এই বিষয়ে নজর রাখতে হবে সমস্ত পুলিশ সুপারকে। একইসঙ্গে তাঁর রাজ্যের পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ, “কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখেই যাতে রাজ্য পুলিশ কাজ করে, তা লক্ষ্য রাখতে হবে।”
advertisement
উল্লেখ্য, ভোট পরিস্থিতিতে রাজ্য জুড়ে বাড়ছে নিরাপত্তা সতর্কতা। ভোটার তালিকা প্রকাশ, জাতীয় নির্বাচন কমিশনের কর্মসূচি, দোলযাত্রা ও হোলি উৎসবকে ঘিরে রাজ্যে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের জারি হওয়া নির্দেশিকায় রাজ্যের সব সশস্ত্র ব্যাটালিয়নকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও আইজিপি (ল’ অ্যান্ড অর্ডার)।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 9:39 AM IST










