West Bengal Final Voter List: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম থাকল, নতুন নাম যোগ হল কত? জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
আজই এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যের চূড়ান্ত ভোটার তাালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷
এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এ দিন এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল৷
এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৭ লক্ষ ৬৬ হাজারের কিছু বেশি৷ গত ১৬ ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়৷ এসআইআর-এর খসড়া তালিকায় বাদ যায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম৷
আরও পড়ুন: খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৪৪ হাজার, ভবানীপুরে চূড়ান্ত তালিকায় মোট কত ভোটারের নাম বাদ?
advertisement
advertisement
খসড়া তালিকা প্রকাশের সময় রাজ্যে ভোটার তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম ছিল৷ সংশোধন পর্বে বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম৷ নতুন ভোটার যোগ হয়েছে ১ কোটি ৮২ লক্ষ ৩৬ জন৷ অযোগ্য ভোটারদের নাম বাদ যাওয়া এবং নতুন ভোটারদের নাম যুক্ত হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে৷
advertisement
এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, যে ভোটারদের নাম বাদ গিয়েছে তাঁরা ১৫ দিনের মধ্যে আবার ফর্ম ৬- পূরণ করে আবেদন করতে পারবেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 5:53 PM IST










