advertisement

SIR শুনানি ছাড়াল ১ কোটি ২০ লক্ষ! নির্দিষ্ট সময়েই কাজ শেষ হবে, আশাবাদী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর

Last Updated:

এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে ১ কোটি ২০ লক্ষের বেশি শুনানি সম্পন্ন, ৯৫ লক্ষ তথ্য আপলোড। মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটের প্রস্তুতি ও বুথ পরিকাঠামো উন্নয়নে তৎপর।

রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশন সূত্রে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যজুড়ে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি শুনানি সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার জন্য মোট ১ কোটি ৫১ লক্ষ নোটিস ইস্যু করা হয়েছে বলে খবর।
কমিশনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই শুনানির কাজ শেষ করা গেলেও ডকুমেন্ট আপলোডের সময়সীমা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। শুনানি হওয়া ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৯৫ লক্ষ ভোটারের তথ্য আপলোড করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫৫ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। বাকি নথি যাচাই ও তথ্য আপলোডের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের তৎপরতা বাড়ানো হয়েছে।
advertisement
advertisement
এদিকে বিধানসভা ভোটের প্রস্তুতি ঘিরে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই চিঠিতে রাজ্যের বিভিন্ন বুথের পরিকাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। কোন কোন বুথে পরিকাঠামোগত সমস্যা রয়েছে, কোথায় পরিবর্তন বা উন্নয়ন প্রয়োজন এবং ভোট পরিচালনার ক্ষেত্রে কী কী অতিরিক্ত পদক্ষেপ নেওয়া জরুরি— সে সব বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে মুখ্যসচিবের কাছ থেকে।
advertisement
কমিশনের লক্ষ্য, ভোটের আগেই বুথগুলির পরিকাঠামো সংক্রান্ত সমস্ত ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এসআইআর প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিও যাতে নির্বিঘ্নে এগিয়ে যায়, সে দিকেই বিশেষ নজর রাখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR শুনানি ছাড়াল ১ কোটি ২০ লক্ষ! নির্দিষ্ট সময়েই কাজ শেষ হবে, আশাবাদী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর
Next Article
advertisement
Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
  • সোলার শক্তিতেই চলছে এসি-ফ্রিজ-গিজার

  • বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য

  • ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement