advertisement

Singur Case: সিঙ্গুরের সেই জমির 'চরিত্র' ফেরাতে মামলা, ৪ সপ্তাহ পরই বড় কোনও রায়?

Last Updated:

Singur Case: জমিদাতাদের ক্ষতিপূরণ ও পূর্বের অবস্থায় জমি ফেরানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সিঙ্গুরের জমি নিয়ে মামলা
সিঙ্গুরের জমি নিয়ে মামলা
কলকাতা: সিঙ্গুরের জমির ‘চরিত্র’ ফেরাতে জনস্বার্থ মামলা। সিঙ্গুরের উর্বর জমি আজ জঙ্গল কেন? আবেদনপত্র পেয়েও ৭ জুন ২০২৩ থেকে রাজ্য নীরব কেন? ইচ্ছুক জমিদাতাদের নিয়ে কীভাবছে রাজ্য?
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনএ পদক্ষেপ নয় কেন? জমিদাতাদের ক্ষতিপূরণ ও পূর্বের অবস্থায় জমি ফেরানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। নতুন জনস্বার্থ মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
advertisement
রাজ্যের বক্তব্য আসার পরেই, ৪ সপ্তাহ পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। সিঙ্গুরের জমি ফেরত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে। জমি শুধু ফেরতই নয় ফিরিয়ে দিতে হবে আগের অবস্থাতে। আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ সহ জমি ফেরতের বিষয় বিবেচনা করবে রাজ্য।
advertisement
আবেদনকারীদের দাবি, রাজ্যের কাছে বহুবার আবেদন করেও কোনও সাড়া পাওয়া যায়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Singur Case: সিঙ্গুরের সেই জমির 'চরিত্র' ফেরাতে মামলা, ৪ সপ্তাহ পরই বড় কোনও রায়?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement