advertisement

মুকুল রায়ের বাড়িতে শীলভদ্র দত্ত! বিজেপি-তেই যাচ্ছেন ব্যারাকপুরের বিধায়ক?

Last Updated:

অক্টোবর মাসেই প্রশান্ত কিশোর এবং তাঁর দলের কাজকর্ম নিয়ে সরব হল শীলভদ্র দত্ত৷ জানিয়ে দেন, তিনি আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন না৷

#কলকাতা: মুকুল রায়ের বাড়িতে শীলভদ্র দত্ত৷ যা নিয়ে ফের জোর জল্পনা রাজনৈতিক মহলে৷ তবে কি বিজেপি-তেই যোগ দিচ্ছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক?
শীলভদ্র দত্ত বরাবরই মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত৷ ইতিমধ্যেই শীলভদ্র জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না৷ শীলভদ্রের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের কথা জানিয়ে এ দিন সেই জল্পনা আরও বাড়িয়েছেন মুকুল৷
সূত্রের খবর, এ দিন মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে যান শীলভদ্র দত্ত৷ যদিও সেকথা অস্বীকার করেছেন মুকুল৷ তবে ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, 'ও তো রোজ আসে, আজও এসেছে, এ আর নতুন কী!'
advertisement
advertisement
মুকুল রায় অবশ্য দাবি করেছেন, এ দিন শীলভদ্র দত্ত তাঁর বাড়িতে যাননি৷ তবে তিনি বিজেপি-তে থাকাকালীনও তাঁর সঙ্গে ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের নিয়মিত যোগাযোগ রয়েছে, সেকথাও জোর গলায় জানিয়েছেন মুকুল৷ বিজেপি নেতা অস্বীকার করলেও, শীলভদ্র দত্ত এ দিনও তাঁর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন বলে সূত্রের খবর৷
অক্টোবর মাসেই প্রশান্ত কিশোর এবং তাঁর দলের কাজকর্ম নিয়ে সরব হল শীলভদ্র দত্ত৷ জানিয়ে দেন, তিনি আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন না৷ দলে কোণঠাসা হয়ে পড়ে এমনিতেই ক্ষুব্ধ ছিলেন শীলভদ্র৷ কয়েকদিন আগে শীলভদ্র দত্তের মান ভাঙাতে তাঁর সঙ্গে দেখা করতে যান টিম পিকে-র দুই সদস্য৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন শীলভদ্র৷ ওই দিনই সন্ধ্যায় তাঁর বাড়িতে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ কিন্তু অপেক্ষা করেও বাড়িতে না থাকায় ব্যারাকপুরের বিধায়কের দেখা পাননি তিনি৷ এবার মুকুল-শীলভদ্র বৈঠকের খবর ব্যারাকপুরের বিধায়কের দলবদলের সম্ভাবনা আরও জোরাল হল৷
advertisement
এ দিন শুভেন্দু অধিকারীকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুকুল রায়৷ তিনি দাবি করেন, শুভেন্দুর সঙ্গে বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন৷ সেই দলে শীলভদ্র দত্তও থাকতে পারেন৷ মুকুল রায় বলেন, 'শুভেন্দু গণ আন্দোলনের ফসল৷ আশা করি সেকথা মাথায় রেখেই ও নিজের সিদ্ধান্ত নেবে৷' মুকুল আরও বলেন, 'তৃণমূল বলে আর কিছু নেই৷ যেদিন ওই দল ছেড়েছিলাম সেদিনই বলেছিলাম, শেষের শুরু৷ আজও সেই কথাই বলছি৷ '
advertisement
Sushobhan Bhattacharya
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুকুল রায়ের বাড়িতে শীলভদ্র দত্ত! বিজেপি-তেই যাচ্ছেন ব্যারাকপুরের বিধায়ক?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement