advertisement

Shootout in Kolkata: কলকাতায় শ্যুটআউট! মাঝ রাতে পার্ক স্ট্রিটের কাছে গুলিবিদ্ধ যুবক, আতঙ্কে কাঁটা এলাকাবাসী

Last Updated:

পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে বাইকের রেষারেষিকে কেন্দ্র করে মির্জা গালিব স্ট্রিটে গন্ডগোলের সূত্রপাত হয়৷

এই জায়গাতেই গুলি চলে বলে অভিযোগ৷
এই জায়গাতেই গুলি চলে বলে অভিযোগ৷
কলকাতা: খাস কলকাতায় চলল গুলি৷ শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে৷ এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷
পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে বাইকের রেষারেষিকে কেন্দ্র করে মির্জা গালিব স্ট্রিটে গন্ডগোলের সূত্রপাত হয়৷ স্থানীয় এক বাসিন্দার কথায়, এই ঘটনার গভীর রাতে ওই এলাকায় চড়াও হয় বহিরাগত সত্তর থেকে আশিজন বহিরাগত যুবক৷ তখনই গুলি চলে বলে অভিযোগ৷ ঘটনার তদন্তে নামে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷ ঘটনাস্থলে যায় লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরাও৷
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাইক ওভারটেক করাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্য বচসা বাঁধে৷ এরই জেরে রাতে ওই এলাকায় নিজের দলবল নিয়ে চড়াও হয় সোনা নামে মূল অভিযুক্ত এক যুবক৷ তালতলার বাসিন্দা এখলাস বেগ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় সোনা৷ গুলি লাগে এখলাসের ডান পায়ে৷ এর পরই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা৷
advertisement
আহত ওই যুবককে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shootout in Kolkata: কলকাতায় শ্যুটআউট! মাঝ রাতে পার্ক স্ট্রিটের কাছে গুলিবিদ্ধ যুবক, আতঙ্কে কাঁটা এলাকাবাসী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement