advertisement

টাকার লোভে ইন্দ্রাণী খুন করতেও পারে: সিদ্ধার্থ

Last Updated:
#কলকাতা:  শিনা বোরা হত্যা কাণ্ডে এতদিন যিনি আড়ালে ছিলেন, সেই সিদ্ধার্থ দাস বা শিনার বাবাকে খুঁজে পেল পুলিশ ৷ স্ত্রী-পুত্রকে নিয়ে এখন দুর্গানগরে থাকেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রাক্তন স্বামী৷ এই হত্যা কাণ্ড নিয়ে গোটা দেশজুড়ে মিডিয়া-পুলিশ তোলপাড় হলেও কেন তিনি এতদিন নিজেকে আড়ালে রেখেছিলেন, তা নিয়ে মুখ খোলেননি সিদ্ধার্থবাবু৷ তবে শিনা যে তাঁরই কন্যা তা স্বীকার করে নিয়েছেন তিনি ৷ সংবাদমাধ্যমকে সিদ্ধার্থ জানিয়েছেন, ‘ শিনা আমারই মেয়ে৷ তবে ইন্দ্রাণী আমার স্ত্রী ছিলেন না৷ আমাদের লিভ ইন সম্পর্ক ছিল৷ শিনা যে আমার মেয়ে তার জন্য ডিএনএ টেস্ট করাতেও আমি রাজী ৷ তদন্তের স্বার্থে পুলিশকে সবরকম সাহায্য করতে প্রস্তুত আমি৷’ পাশাপাশি সিদ্ধার্থর আরও দাবি, ‘ শিনার জন্মদিনও আমার মনে আছে৷ ১৯৮৭সালের ১১ ফেব্রুয়ারি ওর জন্ম হয়৷’
১৯৯৮ সাল থেকে কলকাতায় স্থায়ীভাবে বাস করছেন বলে পুলিশকে জানিয়েছেন সিদ্ধার্থ ৷ তবে ইন্দ্রাণী কেন তাঁকে ছেড়ে চলে যান, সেই প্রশ্নের উত্তরে সিদ্ধার্থবাবু বলেন, ‘ আমার স্টেটাসের সঙ্গে ম্যাচ করতে না পারাটাই হয়তো এর আসল কারণ৷ ইন্দ্রাণী বরাবরই টাকার লোভী ছিলেন ৷ টাকার জন্য ওর পক্ষে খুন করাটাও অস্বাভাবিক কিছু নয়৷ শিনাকে ইন্দ্রাণী খুন করেছে বলে যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই ওর ফাঁসি হওয়া উচিৎ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
টাকার লোভে ইন্দ্রাণী খুন করতেও পারে: সিদ্ধার্থ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement