advertisement

এক সপ্তাহে দু'বার গ্রেফতার! সাকেত ইস্যুতে রাজ্যসভায় সুর চড়াল তৃণমূল

Last Updated:

দল যে সাকেতের পাশে রয়েছে, সেই বার্তা দিতে এদিন মোরবিতে সাকেতের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ মোরবি পুলিশ সুপারের অফিসে গিয়ে দেখাও করেন তিনি। সূত্রের খবর, তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে বলে শান্তনুর কাছে অভিযোগ জানিয়েছেন সাকেত৷

#নয়াদিল্লি: এক সপ্তাহের মধ্যে দু'বার গ্রেফতার। জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে এবার রাজ্যসভাতেও সুর চড়াল তৃণমূল।
জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয়েছে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে। সাকেতের গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনের কাছেও নালিশ ঠুকতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, এ নিয়ে কথা বলার জন্য নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। আগামী ১২ ডিসেম্বর তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
advertisement
এরপরেও বিষয়টি নিয়ে চুপচাপ বসে থাকতে চাইছে না তৃণমূল। জাতীয় মুখপাত্রকে এইরকম বারবার গ্রেফতার করার ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ বলে তোপ দেগেছেন ঘাসফুলের প্রথমসারির নেতানেত্রীরা। এদিন, সাকেত ইস্যুটি রাজ্যসভায় উত্থাপন করেন সাংসদ জহর সরকার। জানান, যে ভাবে সাকেতকে জামিনের কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয়েছে তা কখনওই মেনে নেওয়া যায় না।
advertisement
দল যে সাকেতের পাশে রয়েছে, সেই বার্তা দিতে এদিন মোরবিতে সাকেতের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ মোরবি পুলিশ সুপারের অফিসে গিয়ে দেখাও করেন তিনি। সূত্রের খবর, তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে বলে শান্তনুর কাছে অভিযোগ জানিয়েছেন সাকেত৷
advertisement
বিতর্কের সূত্রপাত সাকেতের একটি ট্যুইটকে নিয়ে। গত মঙ্গলবার সেই বিতর্কিত ট্যুইটের কারণেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। বৃহস্পতিবার তিনি জামিন পান। কিন্তু জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে নিন্দায় সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এক সপ্তাহে দু'বার গ্রেফতার! সাকেত ইস্যুতে রাজ্যসভায় সুর চড়াল তৃণমূল
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! বৃষ্টিতে ম্যাচ আপাতত বন্ধ
KKR vs PBKS : ইডেনে পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! বৃষ্টিতে ম্যাচ আপাতত বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement