KIFF 2019: ''আমাকে কলকাতা চিনিয়েছে সৌরভ'', উদ্বোধনী অনুষ্ঠানে আবেগাপ্লুত কিং খান
Last Updated:
নেতাজি ইনডোরে আয়োজিত চলচ্চিত্র উৎসবের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান
#কলকাতা: সূচিত হল ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।নেতাজি ইনডোরে আয়োজিত চলচ্চিত্র উৎসবের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান।
অনুষ্ঠানে আবেগাপ্লুত কিং খান। তাঁর ভাষায়, '' মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। মমতাদির মতো আর কেউ নেই। এখানে আসতে পেরে অভিভূত। বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলবে বাংলা ছবি।''অনুষ্ঠানে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বাদশা জানান, '' সৌরভের কাছে আমি কৃতজ্ঞ, ওঁর মাধ্যমে কলকাতা চিনেছি।''
এদিনের অনুষ্ঠানে রাখীর সঙ্গে সঙ্গে বাধ্য ছেলের মত রবীন্দ্রনাথ ঠাকুরের 'ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা'-ও আউড়ে গেলেন কিং খান।
advertisement
Location :
First Published :
Nov 08, 2019 7:57 PM IST









