advertisement

যাদবপুরে কলা বিভাগে বিপুল জয় পেল এসএফআই, দাঁত ফোটাতে পারল না এবিভিপি

Last Updated:

ইঞ্জিনিয়ারিংয়ে ভোট পেলেও কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগে হিসেবের মধ্যেই এল না এবিভিপি৷

#কলকাতা: ইঞ্জিনিয়ারিংয়ে ভোট পেলেও কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগে হিসেবের মধ্যেই এল না এবিভিপি৷ বিজ্ঞান বিভাগে বিপুল ব্যবধানে জয় পেল স্বাধীন ছাত্র সংগঠন ‘উই দ্যা ইন্ডিপেন্ডেন্ট’ আর কলা বিভাগে ক্ষমতা ধরে রাখতে চলেছে এসএফআই৷ দুই বিভাগেই এবিভিপির ভোট শতাংশের হিসাবেও আসবে না৷
বিজ্ঞান বিভাগে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ দখলে রেখেছে স্বাধীন ছাত্র সংগঠনটি৷ এবারেও সেই ধারাই বজায় রইল৷ বিজ্ঞান বিভাগে সিপি পদে ডাব্লিউটিআই পেয়েছে ১০১৩ ভোট, এসএফআই পেয়েছে ২১৬৷ জিএস আসনে ডাব্লিউটিআই পেয়েছে ১০০১ ভোট, এসএফআই পেয়েছে ২৩১ ভোট৷ এজিএস পদে ডাব্লিউটিআই পেয়েছে ৯০৬ ভোট, এসএফআই পেয়েছে ২০৬ ভোট৷ এজিএস (ইভিনিং) পদে ডাব্লিউটিআই পেয়েছে ১১২ ভোট, এসএফআই পেয়েছে ৩৬ ভোট৷
advertisement
অন্যদিকে, কলা বিভাগেও বিপুল ভোটে জয় পেয়েছে এসএফআই৷ এখানেও বাম শক্তির সরাসরি লড়াই ছিল অতিবাম সংগঠন ও জোটের বিরুদ্ধে৷ সেখানেও ক্ষমতা ধরে রাখল এসএফআই৷ হিসাবের মধ্যে এল না এবিভিপি বা টিএমসিপি৷ এসএফআইয়ের সমর্থক পড়ুয়ারা জানিয়েছে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির অংশ হিসাবে এবিভিপি বা টিএমসিপিকে স্থান না দেওয়ার লড়াই যাদবপুর করেছে৷ এবং সেই লড়াইয়ে সফল হয়েছে, তা ভোটের ফলাফলেই স্পষ্ট৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরে কলা বিভাগে বিপুল জয় পেল এসএফআই, দাঁত ফোটাতে পারল না এবিভিপি
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement