advertisement

দিনেদুপুরে পার্কস্ট্রিটে তরুণীর শ্লীলতাহানি, ধৃত যুবক

Last Updated:
#কলকাতা: ফের পার্কস্ট্রিটে শ্লীলতাহানির অভিযোগ ৷ দিনেদুপুরে ব্যস্ত পার্কস্ট্রিটের রাস্তায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ৷ গ্রেফতার অভিযুক্ত যুবক ৷ অভিযুক্তের নাম মহম্মদ সাদিক ৷
অভিযোগ, ভরা রাস্তায় হঠাৎই আপত্তিজনক ভাবে তরুণীকে জড়িয়ে ধরে অভিযুক্ত যুবক ৷ অপরিচিত যুবকের এমন আচরণে ভয় পেয়ে যান তরুণী ৷ পুলিশি তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত যুবক মহম্মদ সাদিক ৷
দিনেদুপুরে এমন ঘটনায় ফের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন ৷ শহরের ব্যস্ত জনবহুল রাস্তায় এমন ঘটনায় ফের চাঞ্চল্য ৷ এই ঘটনায় ফের ফিরে এল ২০১২ সালের স্মৃতি ৷ বহুচর্চিত পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড ৷ ৫ ফেব্রুয়ারি ২০১২ –এ পার্কস্ট্রিটের ক্লাব থেকে রাতে বাড়ি ফেরার সময় জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করা হয় বেহালার বাসিন্দা সুজেট জর্ডনকে ৷ ঘটনার তিনবছর ১০ দিন পর পাঁচ অভিযুক্তকে সাজা শোনায় আদালত ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দিনেদুপুরে পার্কস্ট্রিটে তরুণীর শ্লীলতাহানি, ধৃত যুবক
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement