advertisement

সেক্টর ফাইভের নাইট ক্লাবে মারামারি, গুরুতর জখম ১

Last Updated:

ফের শহরের পানশালায় মারামারি ৷ শনিবার সেক্টর ফাইভের এক পানশালায় ভোর চারটে নাগাদ হঠাৎই শুরু হয় মারামারি ৷

#কলকাতা: ফের শহরের পানশালায় মারামারি ৷ শনিবার সেক্টর ফাইভের এক পানশালায় ভোর চারটে নাগাদ হঠাৎই শুরু হয় মারামারি ৷ মদ্যপানের পানের পর দু’পক্ষের মধ্যে শুরু হয় মারামারি ৷ এই মারামারিতে জখম হয়েছেন ১ জন ৷ চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ বিধাননগর ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের ৷
পুলিশের হাতে এসেছে নাইটক্লাবের সিসিটিভি ফুটেজ ৷ সেই ফুটেজের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে বিধাননগর থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এক তরুণীকে নিয়ে পুরনো শত্রুতা মাথাচাড়া দিতেই গন্ডগোলের সূত্রপাত ৷ শনিবার রাতে সল্টলেকের ওই পানশালায় যায় পার্ক সার্কাসের হায়দার ও নাদিম গোষ্ঠীর দলবল ৷ নাদিমের সঙ্গী মাজিদকে মারধরের পরিকল্পনা ছিল হায়দারদের ৷ ভোর সাড়ে চারটে নাগাদ হায়দার ও নাদিম গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় ৷ রেস্তোরাঁর ভিতর ভাঙচুর চালায় মত্ত যুবকেরা ৷ বাউন্সাররা তাদের বের করে দিলে নাইটক্লাবের বাইরে ফের শুরু হয় গন্ডগোল ৷  আপাতত, বেনিয়মের কারণে পানশালাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷ নাইটক্লাব নিয়ম না মেনে রাতভোর খোলা ছিল ৷ আপাতত নাইটক্লাবকে সিল করা হয়েছে ৷ নাইটক্লাবের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সেক্টর ফাইভের নাইট ক্লাবে মারামারি, গুরুতর জখম ১
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement