advertisement

Sealdah Station: শিয়ালদহ স্টেশনে চুরি! চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ মানুষ, কী এমন চুরি হল? কার দিকে সন্দেহের তির? চমকে যাবেন শুনে

Last Updated:

Sealdah Station: জনৈক ভাস্কর মিত্র নামে এক যাত্রী এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। বলা ভাল রেলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কী চুরি হল শিয়ালদহে
কী চুরি হল শিয়ালদহে
কলকাতা: গরম পড়ছে। ঠান্ডা জল চাই। প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করে শিয়ালদহ স্টেশন দিয়ে। তাই বসানো হয়েছিল ঠান্ডা জলের কিয়স্ক। বছর গড়াতে না গড়াতেই হাওয়া সেই কল। কিয়স্ক দাঁড়িয়ে আছে। কিন্তু সেই ঠান্ডা জলের কিয়স্ক কেউ ব্যবহার করতে পারবেন না। কারণ কিয়স্কে লাগানো কল, কেউ বা কারা খুলে নিয়ে চলে গেছে।
জনৈক ভাস্কর মিত্র নামে এক যাত্রী এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। বলা ভাল রেলের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এখনও নতুন কল বসানো হয়নি। গরম পড়তে না পড়তেই শুরু হবে যাত্রীদের চরম ভোগান্তি।
advertisement
advertisement
শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, যাত্রীদের নানা ধরণের সুবিধা দেওয়ার জন্য শিয়ালদহ স্টেশন পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। সেই কাজের সূত্র ধরেই পানীয় জলের জায়গার পাশে আলাদা করে এই ঠান্ডা জলের কিয়স্ক বসানো হয়েছিল। সেই কল গিয়েছে চুরি। রেল অবশ্য জানাচ্ছে, তারা তদন্ত করে দেখবে কীভাবে এই ঘটনা ঘটল।
কিয়স্ক যাতে ব্যবহার পুনরায় করা যায় সে বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল। যাত্রীদের একাংশের অভিযোগ, নজর এড়িয়ে প্রতিদিন স্টেশন চত্বরে বহু নেশাখোর ঘুরে বেড়ায়। তাদের মধ্যে থেকেই কেউ এই কাজ করে থাকতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Station: শিয়ালদহ স্টেশনে চুরি! চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ মানুষ, কী এমন চুরি হল? কার দিকে সন্দেহের তির? চমকে যাবেন শুনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement