advertisement

Sealdah Metro Station: দশের পরই সোজা কুড়ি টাকা! শিয়ালদহ মেট্রোর টিকিট-মূল্য নিয়ে নেটপাড়ায় তরজা

Last Updated:

যাত্রীদের দাবি, গুরুত্বপূর্ণ মেট্রো পথে এতটা ভাড়া গুণতে হলে সমস্যায় পড়তে হবে। এতে বিকল্প পথও বেছে নেবেন কেউ কেউ। (Sealdah Metro Station)

Sealdah Metro Station
Sealdah Metro Station
#কলকাতা: ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনের নয়া সংযোজন শিয়ালদহ মেট্রো স্টেশন। শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হল সোমবার। এই স্টেশন থেকে মেট্রোয় পা দিলেই খসাতে হবে ন্যূনতম দশ টাকা। এর পরের ভাড়ই হল ২০ টাকা। মাঝে ১৫ টাকার কোনও ভাড়া রাখা হয়নি। কিন্তু ভাড়ার ক্ষেত্রে একবারে কেন ১০ থেকে ২০ টাকা করা হল, কেন মাঝে ১৫ টাকার ভাড়া রাখা হল না, তা নিয়ে শুরু হয়েছে তরজা। যাত্রীদের দাবি, গুরুত্বপূর্ণ মেট্রো পথে এতটা ভাড়া গুণতে হলে সমস্যায় পড়তে হবে। এতে বিকল্প পথও বেছে নেবেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে। (Sealdah Metro Station)
মেট্রো রেল সূত্রে খবর, শিয়ালদহের পূর্ব এবং পশ্চিম দু'দিকের পরবর্তী স্টেশনের দূরত্বই দু'কিলোমিটারের বেশি হওয়ায় সর্বনিম্ন পাঁচ টাকার টোকেন এই স্টেশনে থাকছে না। একদিকে ফুলবাগান, অন্যদিকে এসপ্ল্যানেড। দুই স্টেশনেরই দূরত্ব দু'কিলোমিটারের বেশি। যে কারণে শিয়ালদহ থেকে একটা স্টেশন যেতে গেলেও খরচ হবে দশ টাকা। সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। মেট্রোর ভাড়ার তালিকা অনুযায়ী প্রথম দু’কিলোমিটার দূরত্বের ভাড়া পাঁচ টাকা। তারপর দুই থেকে পাঁচ কিলোমিটারের ভাড়া দশ টাকা।
advertisement
. .
advertisement
আরও পড়ুন: ক্যানসার রোগীদের জন্য সাধের চুল কেটে ফেললেন শিক্ষিকা, বললেন, 'আমি গর্বিত'!
শিয়ালদহ থেকে যেহেতু ফুলবাগান স্টেশনের দূরত্ব ২.৩৩ কিলোমিটার এবং এসপ্ল্যানেডের ২.৪৫ কিলোমিটার, তাই এখান থেকে ট্রেনে চাপলেই যাত্রীদের খসবে দশ টাকা। রেলের দাবি, এর পরবর্তী প্রতিটি স্টেশনের ক্ষেত্রে দূরত্ব ২ কিলোমিটারের বেশি থাকায়, ১৫ টাকা ভাড়ার বদলে ভাড়া ১০ থেকে একবারে দ্বিগুণ করা হয়েছে। মাঝে কোনও ভাড়ার ভাগ রাখা হয়নি। যদিও ভাড়া নিয়ে যাত্রীমহলে খানিকটা ক্ষোভ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে তরজা।
advertisement
রেলের ভাড়ার নিয়ম রেলের ভাড়ার নিয়ম
আরও পড়ুন: চাকরি খুঁজছেন 'বেকার' বরিস জনসন? ঠিকই পড়ছেন, দেখুন ভাইরাল ছবি
মেট্রো সূত্রে খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি, ১৪ জুলাই এই রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু করতে চাইছে কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে শিয়ালদহ অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে। সেই কারণেই যাত্রীদের ভিড় সামলাতে ও তাঁদের সুরক্ষার কথা ভেবে শিয়ালদহ স্টেশনে বিশেষ প্ল্যাটফর্ম রাখা হয়েছে। যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ২৭টি টিকিট কাউন্টার। এছাড়াও, বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকছে বিশেষ লিফট। লোকাল ট্রেন থেকে নেমে যাত্রীরা যাতে মেট্রো স্টেশনে চলে আসতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Metro Station: দশের পরই সোজা কুড়ি টাকা! শিয়ালদহ মেট্রোর টিকিট-মূল্য নিয়ে নেটপাড়ায় তরজা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement