Railway: যাত্রী সুবিধা বৃদ্ধি পাবে বহু গুণ! হল্ট স্টেশনে নয়া ব্যবস্থা আনছে শিয়ালদহ ডিভিশন
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
তবে রেল ইউনিয়নের বক্তব্য, ক্রমাগত কমার্শিয়াল বিভাগের কর্মীদের অন্যত্র ব্যবহার করা হচ্ছে। ফলে এমনিতেই এই বিভাগের লোকের যে কাজ করা উচিত তার বদলে অন্য কাজ তাঁরা করছেন। তাই হল্ট স্টেশন ডিজিটাল ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।
কলকাতা: যাত্রী সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাইজেশনকে উৎসাহিত করার লক্ষ্যে সমস্ত হল্ট ঠিকাদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেলেন শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যসরাম মীনা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সমস্ত হল্ট স্টেশনগুলিতে m-UTS সুবিধার দ্রুত বাস্তবায়ন।
অধিবেশনে সমস্ত ঠিকাদারকে ১৫ দিনের মধ্যে m-UTS পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠক ঠিকাদারদের জন্য একটি উন্মুক্ত ফোরাম হিসাবেও কাজ করেছে যেখানে তাঁরা এই দ্রুত বাস্তবায়নের সময় চ্যালেঞ্জ বা সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান করতে পেরেছেন। এই পদক্ষেপে ভ্রমণ অনেক সহজ হবে। m-UTS যাত্রীদের অসুবিধা দূর করতে এবং হল্ট স্টেশনগুলিকে আধুনিক পরিষেবা দিতে চায়।
advertisement
advertisement
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের গুরুত্বপূর্ণ নির্দেশনায় এই উদ্যোগটি বিভাগের মধ্যে বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে একটি অভূতপূর্ব এবং প্রগতিশীল পদক্ষেপ। শিয়ালদহ-এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, শ্রী রাজীব সাক্সেনা জানান, m-UTS-এর দ্রুত বাস্তবায়ন যাত্রীদের জন্য অপরিকল্পিত টিকিট প্রাপ্তিতে আরও বেশি স্বাচ্ছন্দ্য এবং সহজলভ্যতা প্রদান করবে। তবে রেল ইউনিয়নের বক্তব্য, ক্রমাগত কমার্শিয়াল বিভাগের কর্মীদের অন্যত্র ব্যবহার করা হচ্ছে। ফলে এমনিতেই এই বিভাগের লোকের যে কাজ করা উচিত তার বদলে অন্য কাজ তাঁরা করছেন। তাই হল্ট স্টেশন ডিজিটাল ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2025 9:22 AM IST











