নেতা কম বলে 'অস্ত্র' অভিনেতা? বিজেপির গুপ্ত কৌশল ফাঁস করে বিরাট অভিযোগ কুনাল ঘোষের
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Tias Banerjee
Last Updated:
কুণাল ঘোষ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি অভিনেতাদের ব্যবহার করছে কুৎসা ছড়াতে। তৃণমূল তারকাদের সতর্ক থাকার বার্তা দিলেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অভিনেতা-শিল্পীদের ভূমিকা ও রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া মন্তব্য করলেন তিনি।
কুণাল বলেন, “আর কয়েক মাসের মধ্যেই বাংলায় নির্বাচন। মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা লিখে রাখুন,” — মন্তব্য কুণাল ঘোষের। তিনি অভিযোগ করেন, বিজেপি এখন নেতৃত্বের টানাটানিতে অভিনেতাদের ব্যবহার করছে কুৎসা ছড়ানোর জন্য। তাঁর কথায়, বিজেপির নেতা কম, তাই বিষোদ্গারে অভিনেতা দু’একজনকে এগিয়ে দেয়।”
advertisement
তাঁর বার্তা স্পষ্ট—“যে দুএকজন অভিনেতা বিজেপির হয়ে সরকার বদলের ডাক দিচ্ছেন, বাংলার বদনাম করছেন, তাঁদের সঙ্গে অভিনয়, সিনেমা রিলিজ বা প্রমোশন করে আমাদের তারকারা তাঁদের প্রচার দেবেন না।”
advertisement
তিনি আরও বলেন,“বিরোধী সমর্থক শিল্পী তাঁর নিজের অধিকারে কাজ করবেন, তাতে সমস্যা নেই। কিন্তু দলবদলু কুৎসাকারীদের প্রমোট করা চলবে না। ভোটের ছ’মাস বাকি, এখন বিজেপির কুৎসাকারীর সঙ্গে ছবি বা প্রমোশন করা কোন্ কান্ডজ্ঞানে?”
advertisement
কুণালের অভিযোগ, কয়েকজন তৃণমূল-ঘনিষ্ঠ শিল্পী নিজেদের স্বার্থে বা ‘সৌজন্যের’ নামে সেই সব কুৎসাকারীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখছেন।
তিনি পরিষ্কার করে বলেন,
“সব্যসাচী, বাদশা, কমলেশ্বরবাবু, রাহুল অরুণোদয়, পরাণবাবু, অঞ্জনা বসু—এঁদের আমি এই তালিকায় ধরছি না। এঁরা বাম বা বিজেপি সমর্থক হতে পারেন, কিন্তু দলবদলু নন। তাঁরা নিজেদের মতামতে চলেন, কুৎসা ছড়ান না।”
advertisement
তবে যাঁরা দলবদল করে এখন তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে “অতিকুৎসা” চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে সরব কুণাল। “জলঢোঁড়া, জোকারসহ এঁদের মতো কুৎসাকারীদের প্রমোট করলে আপত্তি থাকবেই,” বলেন তিনি।
কুণালের বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা—
তৃণমূলের শিল্পী ও তারকাদের এখন সতর্ক থাকতে হবে। নির্বাচনের মুখে বিজেপি-ঘেঁষা বা দলবদলু অভিনেতাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা বা কাজ করা “দলীয় ভাবমূর্তির ক্ষতি” ডেকে আনবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2025 12:53 PM IST








