advertisement

Scam | Arpita Mukherjee: ১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! গেলেন কোথায়? টাকা কার? উত্তরে চমকে দেওয়া প্রতিক্রিয়া

Last Updated:

Scam | Arpita Mukherjee: শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তে উঠে আসে আর্থিক লেনদেনের বিষয়। স্বভাবতই সমান্তরালভাবে তদন্ত শুরু করে ইডিও। তারপর বিভিন্ন সূত্র ধরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

অর্পিতার প্রতিক্রিয়ায় শোরগোল
অর্পিতার প্রতিক্রিয়ায় শোরগোল
কলকাতা: গত বছর ২৩ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। সেই একই দিনে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়ও। তারপর কেটে গিয়েছে ১০ মাসেরও বেশি সময়। এই ১০ মাসে অনেকবার অর্পিতাকে আদালতে তোলা হয়েছে। কিন্তু তাঁর পক্ষ থেকে কোনওবার জামিনের আবেদন করা হয়নি। বর্তমানে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। কিন্তু তারপর থেকে ভার্চুয়াল শুনানি হলেও সশরীরে তাঁকে আদালতে তোলা হয়নি। অবশেষে সোমবার তাঁকে তোলা হয় আদালতে। সেখানে আপাদমস্তক ঢেকে আদালতে প্রবেশ করতে দেখা গিয়েছে তাঁকে।
শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তে উঠে আসে আর্থিক লেনদেনের বিষয়। স্বভাবতই সমান্তরালভাবে তদন্ত শুরু করে ইডিও। তারপর বিভিন্ন সূত্র ধরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হয় ৫০ কোটি টাকার বেশি। কোথা থেকে এল এত টাকা, তার কোনও সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করে ইডি। যদিও অর্পিতার দাবি ছিল, এই টাকা তাঁর নয়। তারপর থেকে জেলেই ছিলেন তিনি। কিন্তু অর্পিতার ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, সে টাকা কার তার উত্তর আজও জানা যায়নি।
advertisement
advertisement
এর আগে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেও এদিন কোনও উত্তর দেননি তিনি। এর আগে তিনি বলেছিলেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তাঁকে ‘ফাঁসানো’ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, বলেছিলেন, ”একজন মহিলাকে আটকে রেখে তাঁর মর্যাদা নষ্ট হচ্ছে? আমি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে। আমার মা অসুস্থ। তাঁর পাশে থাকতে হবে।” তবে সোমবার তিনি কোনও উত্তর দেননি।
advertisement
মাঝে দীর্ঘদিন জামিনের আবেদন না করলেও এতদিন পর প্রথমবার জামিনের আবেদন করলেন অর্পিতা। সোমবার এই জামিনের আবেদন মামলার শুনানি রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam | Arpita Mukherjee: ১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! গেলেন কোথায়? টাকা কার? উত্তরে চমকে দেওয়া প্রতিক্রিয়া
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement