advertisement

SC On RG Kar Case: শুক্র নয়, সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি! জানিয়ে দিল শীর্ষ আদালত

Last Updated:

SC On RG Kar Case: বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চ না বসে সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় আরজিকর মামলার শুনানি। আদালতের তরফে গতকাল বুধবারই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বৃহস্পতিবার থাকছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি
কলকাতা: সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চেই হবে শুনানি। আজ বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, না হওয়ায়, মামলার শুনানির পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে। আগামী সোমবারই বসতে চলেছে সুপ্রিম কোর্টের আরজি কর শুনানি।
প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চ না বসে সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় আরজিকর মামলার শুনানি। আদালতের তরফে গতকাল বুধবারই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বৃহস্পতিবার থাকছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সাধারণত যে সব মামলার শুনানি প্রধান বিচারপতির সামনে হয়েছে, সেই মামলাগুলির শুনানি হয় প্রধানবিচারপতির সামনেই। ফলে, তাঁর অনুপস্থিতিতে আরজিকর মামলার শুনানিও বাতিল হল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SC On RG Kar Case: শুক্র নয়, সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি! জানিয়ে দিল শীর্ষ আদালত
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement