advertisement

Sayantika Banerjee: জিতেও জটে সায়ন্তিকা, কবে হবে শপথ? রাজভবনে পাল্টা চিঠি বরাহনগরের তারকা বিধায়কের

Last Updated:

সায়ন্তিকার অভিযোগ, শপথ গ্রহণ না মেটায় বিধায়ক হিসেবে জন্য নিজের বিধানসভা এলাকায় পরিষেবা দিতে পারছেন না তিনি৷

বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: সদ্য নির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে বিধানসভা এবং রাজ ভবনের দ্বন্দ্ব অব্যাহত৷ এবার নতুন নির্বাচিত দুই বিধায়কের অন্যতম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভাতেই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করলেন৷ একই আর্জি জানিয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারও৷
গত ৪ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ কিন্তু তার পরে দু সপ্তাহের বেশি কেটে গেলেও এখনও শপথ নিতে পারেননি দুই তৃণমূল বিধায়ক৷ সাধারণত, নতুন বিধায়কদের শপথগ্রহণ বিধানসভায় করাটাই রীতি৷ বিধানসভা সূত্রে খবর, এবার বিধানসভা অথবা পরিষদীয় দফতরের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণের চিঠি পাঠানো হয় নবনির্বাচিত দুই বিধায়ককে৷ সেই চিঠিতে জানানো হয়, আগামী ২৬ জুন দুই বিধায়য়ককে রাজ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সায়ন্তিকা আগেই এই চিঠি পেয়েছিলেন৷ এ দিন এই চিঠি পেয়েছে ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷
advertisement
advertisement
এ দিন বিধানসভায় আসেন নব নির্বাচিত দুই বিধায়কই৷ বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে সায়ন্তিকা জানান, ‘পরিষদীয় দফতরকে পাশ কাটিয়ে রাজ ভবনের পক্ষ থেকে রাজ ভবনের পক্ষ থেকে শপথের জন্য ডাকা হয়েছে৷ বিধানসভাতেই যাতে শপথ গ্রহণ হয়, তার জন্য রাজ্যপালকে চিঠি দিয়েছি৷’
advertisement
সায়ন্তিকার অভিযোগ, শপথ গ্রহণ না মেটায় বিধায়ক হিসেবে জন্য নিজের বিধানসভা এলাকায় পরিষেবা দিতে পারছেন না তিনি৷ সায়ন্তিকার মতোই বিধানসভায় শপথ গ্রহণ করার পক্ষে ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷ শেষ পর্যন্ত শপথ জটিলতা কাটে কি না, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sayantika Banerjee: জিতেও জটে সায়ন্তিকা, কবে হবে শপথ? রাজভবনে পাল্টা চিঠি বরাহনগরের তারকা বিধায়কের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement