advertisement

Saraswati Puja 2023: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল

Last Updated:

Saraswati Puja 2023: এই দিনেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলা ভাষায় হাতে খড়ি করবেন।যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।

রাজভবনে আজ সরস্বতী পুজো
রাজভবনে আজ সরস্বতী পুজো
কলকাতা: বুধবার থেকেই কার্যত সেজে উঠল রাজভবন। নজিরবিহীনভাবে রাজভবনের চারিদিকে আলপনা দেওয়া হল।বুধবার রাতেই রাজভবনের কর্মীরাই এই আলপনা দিলেন। যা ঘিরে রাজভবনে এক নয়া ইতিহাস রচিত হলে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। অতীতে রাজভবনে এইভাবে আলপনা দেওয়ার নজির নেই যেখানে একই দিনে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো দুই রয়েছে। আর এই দিনেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলা ভাষায় হাতে খড়ি করবেন।যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।
পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এদিনের রাজভবনের অনুষ্ঠানে। প্রজাতন্ত্র দিবস এবং হাতে খড়ি দুই উৎসবেরই একইসঙ্গে প্রস্তুতি চলছে রাজভবনে। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে বসছে কার্যত চাঁদের হাট। প্রতিবারই প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। কিন্তু এবারের রাজভবনের এই সাজিয়ে তোলার এক অন্যতম তাৎপর্য রয়েছে। রাজভবনের প্রত্যেক দরজার সামনে দেওয়া হয়েছে আলপনা। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই সিভি আনন্দ বোস বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। বড়দিনে বাংলা বই লেখার ইচ্ছা প্রকাশও করেছিলেন রাজ্যপাল।
advertisement
advertisement
শুধু তাই নয় সম্প্রতি একটি সংগঠনের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল মন্তব্য করেছিলেন "এই বাংলা হল সোনার বাংলা। এখানে শিল্প,সাহিত্য, সংস্কৃতির অনেক চর্চা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্প আমি পড়েছি। ছোট্ট মেয়ে মিনির চরিত্রটা আমার মনে দাগ কেটে যায়।"রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর পরই সিভি আনন্দ বোস জানিয়েছিলেন তিনি বাংলা শিখছেন। অতীতেও রাজ্যে এসে একাধিক রাজ্যপাল বাংলায় কখনো কথা বলেছেন আবার কখনও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভাষণের সূচনা পর্বে বাংলাতে বক্তব্য রেখেছেন। কিন্তু এইভাবে রাজভবনে "হাতেখড়ি" অনুষ্ঠানের নজির কার্যত নেই।
advertisement
রাজভবন সূত্রে খবর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন প্রথমে চা চক্র আয়োজিত হবে। তারপর এই হাতে খড়ি অনুষ্ঠান হবে। ইস্ট লনে এই হাতে খড়ির অনুষ্ঠান হবে বলেই রাজভবন সূত্রে খবর। সবমিলিয়ে শ্রী পঞ্চমীর দিনে রাজভবন দেখল এক নয়া সাজ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saraswati Puja 2023: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement