advertisement

সল্টলেকে একাকী বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার, কী কারণে মৃত্যু? দানা বাঁধছে রহস্য!

Last Updated:

Saltlake Mysterious Death: বাড়ি থেকে বেরোচ্ছে তীব্র দুর্গন্ধ, তালা ভাঙতেই যা দেখা গেল, সল্টলেকে একাকী বৃদ্ধর পচাগলা মৃতদেহ উদ্ধার, কী কারণে মৃত্যু? দানা বাঁধছে রহস্য!

একাকী বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার
একাকী বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার
কলকাতা: আবারও সল্টলেকে একাকী বৃদ্ধর পচাগলা মৃতদেহ উদ্ধার। তালা ভেঙে ঘরের মধ্যে ঢোকে পুলিশ। মেঝেতেই পড়েছিল মৃতদেহ। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বাড়িতে ঢুকে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সল্টলেক জিসি ব্লকের ৫৪ নম্বর বাড়িতে সুজয় দত্ত একাই থাকতেন। বয়স প্রায় ৬০ বছর। বেশ কয়েকদিন ধরেই তাঁকে দেখতে পারছিলেন না এলাকার মানুষ। আজ সকালে পাশের একটি বাড়িতে কাজে আসা শ্রমিকরা এলাকাবাসীকে জানায় ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এরপরেই এলাকাবাসীরা বিধাননগর দক্ষিণ থানায় খবর দেয়।
advertisement
advertisement
তড়িঘড়ি দক্ষিণ থানার পুলিশ ওই বাড়িতে এসে পৌঁছয় এরপরেই দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় মেঝেতে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ। ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তবে কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ সুজয় দত্ত।
advertisement
প্রসঙ্গত, এর আগে সপ্তাহ তিনেক আগে সল্টলেকের জিডি ব্লকের ৯১ নম্বর বাড়ির দোতালার বাথরুম থেকে এক ৬৫ বছরের বৃদ্ধের দেহ মাথা ফাটা পচা গলা অবস্থায় উদ্ধার করে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ।
জানা যায়, বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ তাপস রায়। মেয়ের বিয়ের পর থেকেই প্রথমে বেঙ্গালুরুতে থাকতেন পরে দিল্লিতে। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে এই বাড়িতে একাই থাকতেন। মাঝেমধ্যে অন্যত্র গেলে প্রতিবেশীদের বলে যেতেন। প্রতিবেশী বৃদ্ধা মহিলা বলেন, “উনি তো বাইরে গেলে জানিয়ে যেতেন। গত পরশুদিনের পর থেকে আর দেখা যায়নি এবং ওনার সঙ্গে কথা হয়নি। সকালবেলা প্রতিবেশীরা ফোন করলে রিং হয়ে যাচ্ছে দেখে সন্দেহ হয়। তখনই দক্ষিণ বিধান নগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে বাথরুমের ভিতর থেকে উপুড় হয়ে পড়ে থাকা দেহটিকে উদ্ধার করে।” ঘটনার মাত্র একমাসের মধ্যেই এবার ফের একাকী বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হল সেই সল্টলেকেই। স্বভাবতই মানুষের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সল্টলেকে একাকী বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার, কী কারণে মৃত্যু? দানা বাঁধছে রহস্য!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement