advertisement

Rupee against Dollar: ট্রাম্পের বিরাট সিদ্ধান্ত, তলানিতে পৌঁছে গেল টাকার দাম! 'নতুন যুদ্ধের' আশঙ্কায় বিশ্ব

Last Updated:

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব জুড়েই ডলারের চাহিদা বেড়েছে৷ অন্যদিকে টাকার মতোই পতন ঘটেছে ইউরো, পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনেরও৷

ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন?
ট্রাম্পের সিদ্ধান্তে টাকার পতন?
নয়াদিল্লি: টাকার দামে রেকর্ড পতন৷ সোমবার ১ মার্কিন ডলারের বিনিময়ে টাকার দাম আরও ৬৭ পয়সা কমে দাঁড়াল ৮৭.২৯৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চিনের উপরে সোমবার নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে৷ যার জেরেই টাকার দামে আরও পতন হল বলে মত বিশেষজ্ঞদের৷
সোমবারই কানাডা এবং মেক্সিকোর উপরে ২৫ শতাংশ হারে আমদামি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প৷ অর্থাৎ এই দেশগুলিতে তৈরি পণ্য আমেরিকায় এলে সেগুলির উপরে অতিরিক্ত করের বোঝা চাপবে৷
শপথ নেওয়ার পর থেকেই একাধিক দেশের বিরুদ্ধে এরকম কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প৷ এর পর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও একই ধরনের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ হুঁশিয়ারি দিয়েছেন ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও৷ যার অন্যতম সদস্য ভারত৷
advertisement
advertisement
এতদিন এই ধরনের শুল্ক চাপানোর হুমকি দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এবার তিনি সত্যি সত্যিই সেই তিনটি দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ করলেন৷ বিদেশিমুদ্রা সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও জোরাল হল৷ এর পরেই টাকার দামে নতুন করে পতন ঘটে৷ শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮৬.৬২৷
advertisement
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব জুড়েই ডলারের চাহিদা বেড়েছে৷ অন্যদিকে টাকার মতোই পতন ঘটেছে ইউরো, পাউন্ড, জাপানের মুদ্রা ইয়েনেরও৷ দাম পড়েছে চিনের মুদ্রা ইউয়ান, ইনোনেশিয়ান রুপি এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন-এর৷ দাম বেড়েছে অপরিশোধিত তেলের দাম নির্ধারণকারী ব্রেন্ট ক্রডের৷ এই পরিস্থিতিতে টাকার দামের পতন আটকাতে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rupee against Dollar: ট্রাম্পের বিরাট সিদ্ধান্ত, তলানিতে পৌঁছে গেল টাকার দাম! 'নতুন যুদ্ধের' আশঙ্কায় বিশ্ব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement