advertisement

Rose valley Case: সুখবর! এবার টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা! কত টাকা পাবেন, কীভাবে আবেদন জানুন

Last Updated:

Rose valley Case: সূত্রের খবর, রোজভ‌্যালির কয়েক হাজার আমানতকারী তাঁদের টাকা ফেরতের দাবি তোলেন।

টাকা ফেরত পাবেন আমানতকারীরা
টাকা ফেরত পাবেন আমানতকারীরা
কলকাতা: বাংলায় চিটফান্ড দুর্নীতির তদন্তে এবার আমানতকারীদের জন্য সুখবর। এই মামলাগুলির তদন্ত শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে বিভিন্ন চিটফান্ডে রাখা টাকা এখনও ফেরত পাননি বহু আমানতকারী। সেই চিটফান্ড কেলেঙ্কারিতে অন্যতম ঘটনা অবশ্যই রোজভ্যালি কেলেঙ্কারি। রোজভ্যালিতে কোটি কোটি টাকা জমা রেখেছিলেন বহু আমানতকারী। আশার খবর হল, এবার রোজভ্যালির আমানতকারীদের অনেকেই টাকা ফেরত পেতে চলেছেন।
সূত্রের খবর, রোজভ‌্যালির কয়েক হাজার আমানতকারী তাঁদের টাকা ফেরতের দাবি তোলেন। সেই দায়িত্বই বর্তায় অ‌্যাসেট ডিসপোজাল কমিটির উপর। রোজভ‌্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তারই মূল‌্য হিসাবে এদিন ওই ১৯ কোটি ৪০ লাখ টাকা ইডি কমিটিকে দেয়। ইডির স্পেশ্যাল ডিরেক্টর, যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার কর্তারা ম‌্যাঙ্গো লেনে গিয়ে কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
advertisement
advertisement
এর পরই আমানতকারীদের জন‌্য নোটিস দিয়ে বলা হয়, তাঁরা টাকা ফেরত পেতে যেন নির্দেশিকা মেনে ওয়েবসাইটে যোগাযোগ করেন। শুধুমাত্র ওয়েবসাইটের মাধ‌্যমেই তাঁরা দাবি জানাতে পারবেন। তারই ভিত্তিতে টাকা ফেরত পাবেন আমানতকারীরা। ওয়েবসাইটটি হল www.rosevalleyadc.com।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে, রোজভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তার মধ্যে থেকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে হয়েছে। ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে। ইডি-র তরফে আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিল ইডি।
advertisement
প্রসঙ্গত, ২০১৫ সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেটের নেতৃত্বে একটি অ্যাসেটস ডিসপোজাল কমিটি গঠন করে দেয়। চলতি বছরের শুরুতেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো ওই চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিটি ওয়েবসাইট তৈরি করে। যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হয়। জমা সেখান থেকেই ১৯ কোটি ৪০ লাখ টাকা গেল অ‌্যাসেট ডিসপোজাল কমিটির হাতে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rose valley Case: সুখবর! এবার টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা! কত টাকা পাবেন, কীভাবে আবেদন জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement