RG Kar CBI Update: সন্দীপের সঙ্গে এত খাতির! এমন এক ব্যক্তিকে ধরেছে সিবিআই, যার কাণ্ডকারখানা চোখ কপালে তুলে দেবে
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
RG Kar CBI Update: আরজি কর মেডিক্যাল কলেজের টেন্ডারে অংশ নিতে খাতায় কলমে একাধিক সংস্থা খুলেছিলেন বিপ্লব সিং।
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতির তদন্তে নয়া মোড়। হাসপাতালের বিভিন্ন টেন্ডারে অংশ নিতেও ধৃত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হাওড়ার ব্যবসায়ী বিপ্লব সিংহের কারসাজি ছিল বলে তদন্তে দাবি সিবিআইয়ের। আরজি কর মেডিক্যাল কলেজের টেন্ডারে অংশ নিতে খাতায় কলমে একাধিক সংস্থা খুলেছিলেন বিপ্লব সিং।
সিবিআইয়ের দাবি, নিজেদের বন্ধু-আত্মীয় পরিজনদের নামে সংস্থা খুললেও আদতে সংস্থাগুলো পরিচালিত ও নিয়ন্ত্রণ করতেন বিপ্লব সিং। টেন্ডার নিজের কাছে রাখতেই ওই সংস্থার নাম করে বিডে অংশ নিতেন বিপ্লব। মা তারা ট্রেডার্সের নামে বরাত পেলেও বাবা লোকনাথ ও তিয়াশা এন্টারপ্রাইজের নামে দরপত্র ভরতেন এই বিপ্লব।
বিপ্লব সিংয়ের বাড়িadvertisement
advertisement
আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না
সিবিআইয়ের দাবি, মা তারা টেডার্সের সঙ্গে আরজি করের চুক্তি স্বচ্ছ নয়। ইতিমধ্যেই দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। তালিকায় রয়েছেন বিপ্লব সিং, সুমন হাজরা ও নিরাপত্তারক্ষী আফসার আলি। গোয়েন্দাদের দাবি, আরজি কর হাসপাতালের দুর্নীতি ষড়যন্ত্রের মূল মাথা সন্দীপ ঘোষ। আর আইনজীবীর সওয়াল, আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন।
advertisement
আইনজীবীর সওয়াল, আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন। বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরও নতুন জট খুলতে পারে। তদন্তে নতুন কোনও দিশা খুলতে পারে। সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, ধৃত তিনজনের মধ্যে গভীর ষড়যন্ত্র ছিল। সেটা সামনে আসা দরকার। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত তিনি নিজেই করতেন বলে সিবিআই আদালতে দাবি করেছেন।
advertisement
অমিত সরকার
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2024 9:49 AM IST









