advertisement

RG Kar Case: 'মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরুন, নাহলে...' জুনিয়র ডাক্তারদের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

RG Kar Case: প্রধান বিচারপতি বলেন, ''আমাদের বলুন, আমরা এই কেসটা নেওয়ার পর আরজিকরে কী কী নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে? অন গ্রাউন্ডে কী কী করা হয়েছে সেটা জানান। জেলাশাসকদের যুক্ত করা হোক সব জেলার হাসপাতালের সঙ্গে এবং যা যা বাকি আছে তা আগামী এক সপ্তাহের মধ্যে করে দিতে বলুন।''

বড় নির্দেশ সুপ্রিম কোর্টে!
বড় নির্দেশ সুপ্রিম কোর্টে!
নয়াদিল্লি: আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্পষ্টতই দেশের প্রধান বিচারপতি জানিয়ে দিল, ”আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। আমরা দুদিন দিচ্ছি আপনাদের। তার মধ্যে ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে জুনিয়ররা কাজ করবেন না সেটা বলতে পারেন না।”
এখানেই শেষ নয়, প্রধান বিচারপতি বলেন, ”আমরা বলছি যদি এখন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন অবিলম্বে, তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না সরকার। কিন্তু তাঁরা এর পরেও কাজে যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না।”
advertisement
advertisement
প্রধান বিচারপতি বলেন, ”আমাদের বলুন, আমরা এই কেসটা নেওয়ার পর আরজিকরে কী কী নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে? অন গ্রাউন্ডে কী কী করা হয়েছে সেটা জানান। জেলাশাসকদের যুক্ত করা হোক সব জেলার হাসপাতালের সঙ্গে এবং যা যা বাকি আছে তা আগামী এক সপ্তাহের মধ্যে করে দিতে বলুন।” এরপরই রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, ”সিজ ওয়ার্ক চলার জন্য ২৩ জনের মধ্যে মৃত্যু হয়েছে। ১৫০০ মানুষের কার্ডিওলজিকাল প্রসিডিওর থমকে আছে রাজ্যে। তাঁরা যদি কাজে না ফেরেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে, গত শুনানির দিনেই আপনারা বলেছেন। মেআই হেল্প বুথ Ransacked হয়েছে।”
advertisement
এরপরই প্রধান বিচারপতি জানতে চান, ”আপনারা কি আমাদের জানাতে পারেন যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন?” চিকিৎসকদের আইনজীবী জানান, কলকাতার মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেননি। এরপরই প্রধান বিচারপতি কড়া সুরে জানিয়ে দেন, ”আমরা বলছি যদি এখন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন অবিলম্বে, তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না সরকার। কিন্তু তাঁরা এর পরেও কাজে যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না।”
advertisement
চিকিৎসকদের আইনজীবী বলেন, জুনিয়র ডাক্তাররা বাইরে পরিষেবা দিচ্ছে আমরা তার প্রমাণ দিতে পারি।” প্রধান বিচারপতি পাল্টা বলেন, ”তাঁরা বাইরে পরিষেবা দিতে পারলে ভিতরে এসে পরিষেবা দিতে বলুন। আমরা দুদিন দিচ্ছি আপনাদের। তার মধ্যে ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে জুনিয়ররা কাজ করবেন না সেটা বলতে পারেন না।” একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, ”এসপি এবং ডিএমরা নিরাপত্তা নিশ্চিত করবেন সব সরকারি হাসপাতালের চিকিৎকদের। পুরুষ এবং মহিলা চিকিৎসকদের পৃথক ডিউটি রুম, পৃথক টয়লেট, সিসিটিভির ব্যবস্থা করবেন।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case: 'মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরুন, নাহলে...' জুনিয়র ডাক্তারদের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement