advertisement

Death Mystery: আলমারিতে আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের ভাগ্নির দেহ! বাবা-সৎ মাকে মারধর, আলিপুরে তুলকালাম

Last Updated:

Death Mystery: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের বড়দির মেয়ের রহস্যমৃত্যু। আলিপুরে ঘরের আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নাবালিকার দেহ। আর এর পরেই চাঞ্চল্য ছড়ায়।

সঞ্জয় রাইয়ের ভাগ্নির রহস্যমৃত্যু
সঞ্জয় রাইয়ের ভাগ্নির রহস্যমৃত্যু
কলকাতা: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের বড়দির মেয়ের রহস্যমৃত্যু। আলিপুরে ঘরের আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নাবালিকার দেহ। আর এর পরেই চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে রবিবার রাতে নাবালিকার অচৈতন্য অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার করে পরিবার।
জানা গিয়েছে ওই কিশোরী নাবালিকা আরজি করের ঘটনায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রাইয়ের বড় দিদির মেয়ে। পুলিশ খবর পাওয়ার পরেই নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসছে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে নাবালিকার। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। কিন্তু এই ঘটনার জেরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সঞ্জয় রাইয়ের দিদি এবং জামাইবাবুকে ধরে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। চুলের মুঠো ধরে স্থানীয়রা মারধর করেন তাঁদের বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ওই কিশোরী পঞ্চম শ্রেণীর ছাত্রী, বয়স প্রায় ১০ বছর পবলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি মায়ের মৃত্যুর পরে আবার বিয়ে করেন কিশোরীর বাবা। ওই কিশোরী সঞ্জয় রাইয়ের প্রথম পক্ষের, কিশোরীকে খুন করার অভিযোগ তুলেছেন মৃতার ঠাকুরমাও। প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয় বিয়ে করেন অভিযুক্ত যুবক।
advertisement
প্রসঙ্গত, মৃতা আরজি করের সাজাপ্রাপ্ত সঞ্জয় রাইয়ের ভাগ্নি। স্থানীয়দের দাবি সঞ্জয় রাইয়ের এক বোনের সঙ্গে বিয়ে হয়েছিল কিশোরীর বাবার। পরে শ্যালিকাকে বিয়ে করেন অভিযুক্ত যুবক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Death Mystery: আলমারিতে আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের ভাগ্নির দেহ! বাবা-সৎ মাকে মারধর, আলিপুরে তুলকালাম
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement