advertisement

Arpita Mukherjee: পৌঁছল রিজার্ভ ব্যাঙ্কের ট্রাক! রাত গড়িয়ে দুপুর, শেষ হচ্ছে না টাকা গোনা

Last Updated:

বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরই অর্পিতা মুখোপাধ্যায়কে আটকে করে ইডি৷ টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে মেশিন এবং কর্মীদের নিয়ে আসা হয়৷

অর্পিতার ফ্ল্যাটে রিজার্ভ ব্যাঙ্কের ট্রাক৷ এই ট্রাঙ্কগুলিতেই ভরা হচ্ছে উদ্ধার হওয়া টাকা৷
অর্পিতার ফ্ল্যাটে রিজার্ভ ব্যাঙ্কের ট্রাক৷ এই ট্রাঙ্কগুলিতেই ভরা হচ্ছে উদ্ধার হওয়া টাকা৷
#সৌরভ তিওয়ারি, কলকাতা: টাকার অঙ্কটা বিশাল৷ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া একুশ কোটি টাকা নিয়ে আসার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্রাক পৌঁছল৷ বড় বড় ট্রাঙ্কে উদ্ধার হওয়া টাকা ভরে সেই ট্রাকে তোলা হচ্ছে৷
এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে গতকাল দক্ষিণ কলকাতার অভিজাত একটি আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেন ইডি কর্তারা৷ ফ্ল্যাটের ভিতর থেকেই থরে থরে টাকা উদ্ধার হয়৷ সবমিলিেয় উদ্ধার হওয়া টাকার পরিমাণ একুশ কোটি কুড়ি লক্ষ টাকার কাছাকাছি৷
advertisement
advertisement
বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরই অর্পিতা মুখোপাধ্যায়কে আটকে করে ইডি৷ টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে মেশিন এবং কর্মীদের নিয়ে আসা হয়৷ এর পর আজ বেলার দিকে টাকা গোনার কাজ শেষ হলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্রাক পৌঁছয় দক্ষিণ কলকাতার আবাসনে৷
advertisement
পাশাপাশি, টাকা নিয়ে যাওয়ার জন্য অ্যালুমিনিয়ামের প্রচুর ট্রাঙ্ক৷ টাকা গণনার সঙ্গে সঙ্গেই ২০০০ এবং ৫০০ টাকার নোটগুলি আলাদা করা হয়৷ এ দিন দুপুর পর্যন্ত টাকা গোনার প্রক্রিয়া চলে৷ অ্যালুমিনিয়ামের ট্রাঙ্কে টাকা ভরে তা সিল করে নিয়ে যাবে ইডি৷
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে অভিযানের পর পরই পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে৷ রাতভর জেরার পর এ দিন সকালে গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ এ দিন দুপুরে গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: পৌঁছল রিজার্ভ ব্যাঙ্কের ট্রাক! রাত গড়িয়ে দুপুর, শেষ হচ্ছে না টাকা গোনা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement