advertisement

Assembly Election 2026:দ্বিতীয় দফায় ভোট হবে হুগলিতে... তার আগেই সোমবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে জিআরপি

Last Updated:

গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে। ওই আটটি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।

তার আগেই সোমবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে জিআরপি
তার আগেই সোমবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে জিআরপি
সোমনাথ ঘোষ, ব্যান্ডেল: ভোট ঘোষণা হতেই তৎপর প্রশাসন। স্টেশনে স্টেশনে চলছে তল্লাশি। হুগলিতে দ্বিতীয় দফায় ভোট হবে। তার আগেই সোমবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে জিআরপি, আরপিএফ তল্লাশি অভিযান চালাচ্ছে। যাত্রীদের ব্যাগ পরীক্ষা থেকে শুরু করে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনের আগে কোনওরকম নাশকতা যাতে না ঘটাতে পারে দুষ্কৃতীরা তার জন্য এই তৎপরতা। প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ পরীক্ষা যেমন করা হচ্ছে, তেমনিই ট্রেনের মধ্যে উঠে মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগ চেক করছেন পুলিশ কর্মীরা। সন্দেহভাজন কাউকে মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বড় লাগেজ থেকে শুরু করে বস্তা বা ব্যাগ সবই হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ।
যাত্রীরা বলছেন শুধু নির্বাচন নয় সারা বছরই এটা করা উচিত। কারণ রেলপথে ট্রেনে নিরাপত্তার বিষয়টা ভালভাবে দেখা উচিত। ব্যান্ডেল জিআরপি বড় বাবু তুজাম্মাল হক বলেন, নির্বাচন ঘোষণা হয়েছে। তাই একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে। কোনওরকম দুর্ঘটনা বা নাশকতা যাতে না হয় সেদিকে নজরদারি চালানো হচ্ছে। যাত্রীদের ও আশ্বস্ত করা হচ্ছে তাতে যাত্রীরা সুষ্ঠ ভাবে তাদের গন্তব্যে পৌঁছায়। বেআইনি অস্ত্র বা নগদ টাকা পাচার হচ্ছে কিনা তার জন্যই তল্লাশি চালানো হচ্ছে। এখন থেকে প্রতিদিন নিয়মিত চেকিং হবে।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট হয়েছিল। এ বার দু’দফায় কেন? সে বিষয়ে প্রশ্ন করা হলে জ্ঞানেশ বলেন, ”কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন। সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার।”
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Assembly Election 2026:দ্বিতীয় দফায় ভোট হবে হুগলিতে... তার আগেই সোমবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে জিআরপি
Next Article
advertisement
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
  • রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷

  • নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নারিয়ালাকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷

  • প্রশাসনিক পদে তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইএএস অফিসারের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement