advertisement

Rape in Kolkata: ভর দুপুরে কলকাতায় মহিলা বাউল শিল্পীকে ধর্ষণ! অভিযোগের ছ' ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

পেশায় বাউল শিল্পী বছর চল্লিশের ওই মহিলা মঙ্গলবার দুপুরে বাজার করে কলকাতা স্টেশনের কাছের একটি রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন৷

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
#কলকাতা: দিনে দুপুরে কলকাতায় ধর্ষণের অভিযোগ৷ বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে মুখ চাপা দিয়ে ঝোঁপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ, মারধর এবং গয়না ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে কলকাতা স্টেশনের কাছেই৷ আজই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, দক্ষিণদাঁড়ির বাসিন্দা পেশায় বাউল শিল্পী বছর চল্লিশের ওই মহিলা মঙ্গলবার দুপুরে বাজার করে কলকাতা স্টেশনের কাছের একটি রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন৷ ওই মহিলা একাই বাড়িতে থাকেন৷ ঘুরে ঘুরে বাউল গান গেয়েই সংসার চালান তিনি৷
advertisement
advertisement
মঙ্গলবার দুপুরে তিনি যখন বাজার করে ফিরছিলেন, তখনই জোরে বৃষ্টি নামে৷ বাধ্য হয়ে রাস্তার পাশে একটি ছাউনির নীচে আশ্রয় নেন তিনি৷ অভিযোগ, তখনই তাঁর উপরে আচমকা চড়াও হয় এক ব্যক্তি৷ মুখ চাপা দিয়ে ঝোঁপের আড়ালের মধ্যে দিয়ে ওই মহিলাকে টেনে হিঁচড়ে পাশের একটি খাটালের ভিতরে নিয়ে যায় সে৷ সেখানেই ওই মহিলাকে মারধর করে ওই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ৷ এমন কি, মহিলার গায়ে থাকা কয়েকটি গয়নাও ছিনিয়ে নেয় সে৷
advertisement
ঘটনার পর কোনওমতে বাড়ি পৌঁছন নির্যাতিতা৷ বাড়িতে অসুস্থও হয়ে পড়েন তিনি৷ আজই উল্টোডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা৷ অভিযোগ পাওয়ার পর মহিলার থেকে অভিযুক্তের চেহারার বর্ণনা পায় পুলিশ৷ এর পর ছ' ঘণ্টার মধ্যেই দীপু দোলুই নামে পেশায় ভ্যানচালক এক ব্যক্তিকে আটক করে পুলিস৷ আটক করার পর মহিলা অভিযুক্তকে সনাক্ত করেন৷ এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় জানিয়েছেন, ধৃত ব্যক্তিই ওই মহিলার উপরে নির্যাতন চালিয়েছিল৷ আগামিকাল তাকে আদালতে তোলা হবে৷ মহিলার মেডিক্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rape in Kolkata: ভর দুপুরে কলকাতায় মহিলা বাউল শিল্পীকে ধর্ষণ! অভিযোগের ছ' ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement