advertisement

Rajarhat Murder: 'মাকে খুন করেছি...' চায়ের দোকানে এসে জানাল ছেলে! রাজারহাটে আবাসনে যেতেই চোখে পড়ল হাড়হিম দৃশ্য

Last Updated:

মা-বাবা আর সন্তান, এই ছিল সংসার। কিন্তু পরিস্থিতি বদলে গেল কোভিডের সময়। মহামারীকালে প্রয়াত হলেন বাবা। তারপরে মা ও ছেলে একসঙ্গেই থাকতেন।

রাজারহাটে মাকে খুন করলেন ছেলে (Image : News 18/ File Photo)
রাজারহাটে মাকে খুন করলেন ছেলে (Image : News 18/ File Photo)
কলকাতা: ফের নারকীয় হত্যাকাণ্ড। এবার খাস কলকাতা। রাজারহাটে বৈদিক ভিলেজের কাছেরই এক আবাসনে ছুরি দিয়ে মেরে মাকে খুন করল ছেলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। পুরো ঘটনার পূর্ণ তদন্ত চলছে।
পুলিশ সূত্রে খবর, মালদহের বাসিন্দা সৌমিক মজুমদার ২০২২ সালে রাজারহাটের এক বহুতলে আসেন। মা-বাবা আর সন্তান, এই ছিল সংসার। কিন্তু পরিস্থিতি বদলে গেল কোভিডের সময়। মহামারীকালে প্রয়াত হলেন বাবা। তারপরে মা ও ছেলে একসঙ্গেই থাকতেন। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন সৌভিক। তবে চাকরি চলে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। ওই অবসাদের কারণে মায়ের সঙ্গে প্রায়ই অশান্তি হত বলে জানা যাচ্ছে। সেই অশান্তির জেরেই মাকে খুন করেছেন বলে অনুমান। কিন্তু এমন একটা  কাণ্ড যে তিনি ঘটাবেন তা কেউ আঁচও করতে পারেনি।
advertisement
advertisement
advertisement
তবে স্থানীয়েরা জানাচ্ছেন অন্য কথা। প্রত্যেকদিন ফ্ল্যাটের সামনের একটি চায়ের দোকানে আসতেন অভিযুক্ত। প্রতিদিনই বলতেন, তাঁর মাকে খুন করেছেন। শুক্রবার সকালেও ঠিক একইভাবে সেই চায়ের দোকানে আসেন। একইভাবে বলেন তাঁর মাকে খুন করেছেন। তবে এবার কিছুটা অস্বাভাবিক আচরণ করেন। কাঁপতে থাকেন সৌমিক, তারপরেই তাদের সন্দেহ হয় প্রতিবেশীদের। আবাসনের নিরাপত্তা রক্ষীকে খবর দেওয়া হয়। তারপরেই দেখা যায় ভয়াবহ সেই ছবি। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্ত শুরু হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajarhat Murder: 'মাকে খুন করেছি...' চায়ের দোকানে এসে জানাল ছেলে! রাজারহাটে আবাসনে যেতেই চোখে পড়ল হাড়হিম দৃশ্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement