advertisement

Violin Player: কে এই হতদরিদ্র বেহালা বাদক, যাঁকে রাজ চক্রবর্তী খুঁজছেন হন্যে হয়ে

Last Updated:

এতকিছুর পরেও হেলদোল নেই ভগবান মালির । আপনভোলা সেই শিল্পী নিজের সুরের জাদু ভাইরাসের মতো নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছেন শহরের ফুসফুসে ।

#কলকাতা: এ শহরের বুকে তিনি যেন ‘হ্যামলিনের বাঁশিওয়ালা’ । ধবধবে সাদা, উস্কোখুস্কো এক মাথা চুল...চোখ দু’টো কেমন আপনভোলা । ঈষৎ একটু ঘাড় বেঁকিয়ে সারাদিন সুরের বিনুনি আঁকেন তিনি জরাক্লান্ত এই শহরের বুকে । তাঁর মূর্চ্ছনার আশ্রয়ে যেন আদুরে ভালবাসা খুঁজে পান শ্রান্ত, পথচলতি সাধারণ মানুষ । তাঁর বেহালার আঁকিবুঁকিতে অনন্য মাত্রা পায় শিল্পীসত্ত্বা । গানের সুর এমনই, যা ভুলিয়ে দিতে পারে সব দুঃখ ৷ যা ভুলিয়ে দিতে পারে রোজকার জীবনের সব স্ট্রেস ৷ শুধু চোখ বুজে, মন ভরে শুনে যান ৷ আপনি চলে যাবেন অন্য এক জগতে ৷ আর আপনাকে অন্য জগতে নিয়ে যাওয়া দায়িত্বভার নিয়ে নিয়েছেন কলকাতা শহরের এক মিউজিশিয়ন বৃদ্ধ ! যিনি তাঁর বেহালাতে রোজ সুরের ঝড় তোলেন, ব্যস্ত শহরের বুকে অন্য এক জগত তৈরি করেন ৷ এখন তাঁকেই নাকি হন্যে হয়ে খুঁজছেন পরিচালক রাজ চক্রবর্তী ।
কখনও লেক মলের পাশে, কখনও বিডন স্ট্রিটে... ৷ পরণে সাধারণ পোশাক ৷ নাম ভগবান মালী । রাস্তার এক কোণায় দাঁড়িয়ে নিজের মনেই বাজাতে থাকেন বেহালা ৷ কখনও ওপি নাইয়ারের ‘দিওয়ানা হুয়া বাদল’ তো কখনও মদন মোহনের ‘লগ জা গলে’ ৷ তাঁর সুরের মূচ্ছর্নায় এক জাদু ছড়িয়ে পড়ে ব্যস্ত কলকাতার বুকে৷ আর সেই সুরই এখন গোটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে ৷ ভিটেমাটি সবই মালদহে । বিবেকানন্দ রোডের ফুটপাতে দিন কাটে শিল্পীর । কখনও পথচারীরা থমকে দাঁড়ান, কখনও পাশ কাটিয়ে চলে যান....কিন্তু তাঁর বেহালার তারের ঝঙ্কার মনের মধ্যে রিনরিন করে বাজতেই থাকে । সুর যেন আর ফুরোয় না ।
advertisement
advertisement
মেয়েকে দেখতে কলকাতা এসেছিলেন ভগবান ও তাঁর স্ত্রী । আর ফেরা হয়নি দেশের বাড়িতে, ছোট ছেলের কাছে । পেটের জ্বালা মেটাতে রাস্তায় বেহালা বাজান তিনি । বাজনার হাতেখড়ি হয়েছিল বাবার কাছে । বাবা মারা যাওয়ার পর সেই যন্ত্র এখন ভগবানের সর্বক্ষণের সঙ্গী । তাঁর বেহালা শুনে সাহায্যের হাত বাড়িয়েছিলেন রূপম ইসলাম । খোঁজ চেয়ে পোস্ট করেছিলেন রূপঙ্করও । আর এখন কাজ দিতে চান রাজ চক্রবর্তী ।
advertisement
কিন্তু এতকিছুর পরেও হেলদোল নেই ভগবানের । আপনভোলা সেই শিল্পী নিজের সুরের জাদু ভাইরাসের মতো নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছেন শহরের ফুসফুসে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Violin Player: কে এই হতদরিদ্র বেহালা বাদক, যাঁকে রাজ চক্রবর্তী খুঁজছেন হন্যে হয়ে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement