advertisement

কচুয়া দুর্ঘটনায় মৃত পূর্ণিমা গড়াই, রাজারহাটের বাড়িতে শোকের ছায়া

Last Updated:

মাকে বাঁচানোর জন্য সাহায্য চাইলেও পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ করেছেন মেয়ে সম্প্রীতি৷

#কলকাতা: কচুয়া যাওয়ার পথে পাঁচিল চাপা, তারপর পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে রাজারহাটের বাসিন্দা পূর্ণিমা গড়াইয়ের। ঘটনায় রাজারহাটের বাড়িতে এখন শোকের ছায়া।
শুক্রবার জন্মাষ্টমী৷ এদিন অষ্টমীর বিশেষ পুজোয় অংশ নিতে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ রাজারহাট থেকে বাইকে চেপে কচুয়ার উদ্দেশে রওনা দেন পূর্ণিমা গড়াই৷ সঙ্গে ছিলেন মেয়ে সম্প্রীতি গড়াই ও মেয়ের এক বন্ধু কমেলেন্দু ঘোষ। কচুয়ায় পৌঁছনোর আগেই বাইক রেখে হেঁটে যাচ্ছিলেন তারা। কিছুটা যাওয়ার পর শুরু হয় ঝামেলা, ঠেলাঠেলি থেকে মারামারি৷
advertisement
একটি পাঁচিলের কাছ ঘেঁষে নিজেদের বাঁচানোর চেষ্ট করতেই ধাক্কাধাক্কিতে পাঁচিল ভেঙে পড়ে যায়৷ তারা তিনজনই পড়ে যান ধাক্কায়৷ ভিড়ের চাপে পদপিষ্ট হন পূর্ণিমা গড়াই৷ বারবার পুলিশের কাছে গিয়ে মাকে বাঁচানোর জন্য সাহায্য চাইলেও পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ করেছেন মেয়ে সম্প্রীতি৷ অসহযোগিতার অভিযোগ তুলেছেন অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধেও৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কচুয়া দুর্ঘটনায় মৃত পূর্ণিমা গড়াই, রাজারহাটের বাড়িতে শোকের ছায়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement