advertisement

পুজোর মণ্ডপে উত্তম-সুচিত্রা, নতুন থিমে তাক লাগাতে তৈরি হিন্দুস্থান পার্ক পূর্বাচল ক্লাব

Last Updated:
#কলকাতা: পুজোর থিমে নানা চমক৷ বছর ঘুরেত না ঘুরতেই শুরু হয় থিমের ভাবনা৷ অভিনব পরিকল্পনা নিয়ে উপস্থিত হন শিল্পীরা৷ কোথাও পদ্মের মাঝে উপস্থিত হন দেবী তো কোথাও ফুটে ওঠে দেশ-বিদেশের স্থাপত্য৷ তবে সেসব দিকে নজর না দিয়ে এবার নিজেদের প্যান্ডেলে উত্তম থেকে সুচিত্রাকে হাজির করাতে উদ্যোগী হয়েছেন হিন্দুস্থান পার্ক পূর্বাচল ক্লাবের সদস্যরা৷ ভাবছেন কীভাবে? পুরনো ছবির পোস্টার থাকবে তাদের মন্ডপজুড়ে৷ বাংলা চলচ্চিত্রের শতবর্ষ উদযাপন হবে পুজো মন্ডপে৷ অর্থাৎ দেবী প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে দেখা মিলবে পুরনো বাংলা ছবির পোস্টারের৷
এছাড়াও ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন যে মন্ডপে রাখা হবে ছবি তৈরির ক্যামেরা৷ সেই সব ক্যামেরায় আর শ্যুটিং হয় না, কিন্তু এর মূল্য অসীম৷ সিনেমাপ্রেমী মানুষের কাছে নিঃসন্দেহে এটা বড় পাওনা৷ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন যে নিউ থিয়েটারের সঙ্গে কথা হয়ে গিয়েছে৷ সেখান থেকেই আনা হবে ক্যামেরা৷ পুজোর পাঁচটা দিন প্যান্ডেলে থাকবে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত এমন অমূল্য কিছু সম্পদ৷ফিল্ম1
advertisement
ফিল্ম2
advertisement
ফিল্ম
সুজিত দে চিন্তাভাবনায় উঠে এসেছে এই থিম৷ আবহসঙ্গীত নীপবীথি ঘোষের৷ প্রতিমা শিল্পী নব কুমার পাল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর মণ্ডপে উত্তম-সুচিত্রা, নতুন থিমে তাক লাগাতে তৈরি হিন্দুস্থান পার্ক পূর্বাচল ক্লাব
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement