advertisement

প্রবল বৃষ্টিতেও কেনাকাটায় সুবিধে করে দিল পুজো শপিং স্পেশাল সরকারি বাস  

Last Updated:

Puja Shopping Government Bus: বাস মিলছে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতা থেকে। 

#কলকাতা: ভারী বৃষ্টি হলেও যাতায়াতে অসুবিধায় পড়ল না মানুষ। শনিবারের ভারী বৃষ্টিতেও শপিং করতে বেরিয়ে পড়েছিলেন অনেকেই। ত্রাঁ আবার একটা বড় অংশ মফঃস্বলের বাসিন্দা। ফলে তাদের বড় অংশ নির্ভরশীল বাসের ওপরে।
শেষমেষ এই প্রবল বৃষ্টিতেও তাঁদের ভরসা ছিল শপিং স্পেশাল বাস। নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট সব জায়গা থেকেই মিলল এই বাস।
কোভিড পূর্ববর্তী সময়ের মতোই ফের পুজো স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর৷
advertisement
p style="text-align: justify;">আরও পড়ুন- Firhad Hakim: 'আমার বিধানসভা এলাকা বলেই আমার পরিচিত?' টাকা উদ্ধার কাণ্ডে পাল্টা প্রশ্ন ফিরহাদের
উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার শপিং ডেস্টিনেশন থেকে যাত্রীদের সুবিধার জন্য চালু হয়েছে পুজো শপিং স্পেশাল বাস। বাস মিলছে শ্যামবাজার, নিউ মার্কেট ও গড়িয়াহাট থেকে।
advertisement
এই বিশেষ বাসগুলি হাওড়া-শিয়ালদহ-গড়িয়া-বেহালার মতো জায়গাকে যুক্ত করবে। পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। সপ্তাহান্তের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহান্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাসও। এমনই জানিয়ে ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
মধ্য কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন নিউ মার্কেট- এসপ্ল্যানেড চত্বর থেকে বাস ছাড়বে। এসপ্ল্যানেড-হাওড়া রুটে আর আর অ্যাভিনিউ-রাজভবন-বিবাদি বাগ-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ পর্যন্ত ৬ বার যাতায়াত করবে বাসটি।
advertisement
এসপ্ল্যানেড-ডানলপ রুটে সিআর অ্যাভিনিউ-সেন্ট্রাল মেট্রো-গিরিশ পার্ক-বিবেকানন্দ রোড-হাতিবাগান-শ্যামবাজার-বিটি রোড-সিঁথি হয়ে ৩ বার যাতায়াত করবে সরকারি স্পেশ্যাল আরও একটি বাস। উত্তর কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন হাতিবাগান, শ্যামবাজার চত্বর। সেখান থেকে বাস চলবে শ্যামবাজার-ব্যারাকপুর কোর্ট রুটে বিটি রোড-চিড়িয়ামোড়-রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-সিঁথি-ডানলপ-টিটাগড়-সোদপুর হয়ে চলবে ২ বার।
advertisement
p style="text-align: justify;">দক্ষিণ কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন গড়িয়াহাট চত্বর থেকে বাস চলবে গড়িয়াহাট-হাওড়া স্টেশন রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী ক্রসিং-হাজরা-এক্সাইড-পার্ক স্ট্রিট মেট্রো- মেয়ো রোড-আকাশবাণী হয়ে চলবে ৩ বার। গড়িয়াহাট-পর্ণশ্রী রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী-টালিগঞ্জ ফাঁড়ি-তারাতলা হয়ে চলবে ৩ বার।গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা রুটে দেশপ্রিয় পার্ক-চেতলা-তারাতলা হয়ে চলবে ৩ বার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রবল বৃষ্টিতেও কেনাকাটায় সুবিধে করে দিল পুজো শপিং স্পেশাল সরকারি বাস  
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement