advertisement

সমাধান করতে গিয়েই কাল হল! আদি গঙ্গায় সতীঘাট ব্রিজ নিয়ে বেজায় মুশকিলে বাসিন্দারা

Last Updated:

চেতলার সদরঘাট থেকে কালীঘাটের সতীঘাট। আদি গঙ্গার জোয়ার ভাঁটায় চলত নৌকো। রাজ্যে সরকারের পালাবদল হওয়ার পর তৈরি হয় নতুন সতীঘাট ব্রিজ।

#কলকাতা: সমাধান করতে গিয়ে সমস্যা আরও বাড়ল। আদি গঙ্গায় সতীঘাট সেতু নিয়ে বিরাট সমস্যায় পড়লেন বাসিন্দারা। সেতু ভেঙে ফেলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, তার জেরেই মুশকিল বেড়েছে আরও৷ এবার তাই বিকল্প রাস্তার খোঁজে কলকাতা পুরসভা।
চেতলার সদরঘাট থেকে কালীঘাটের সতীঘাট। আদি গঙ্গার জোয়ার ভাঁটায় চলত নৌকো। রাজ্যে সরকারের পালাবদল হওয়ার পর তৈরি হয় নতুন সতীঘাট ব্রিজ। পারাপারের সমস্যা মিটলেও এবার তৈরি হল নতুন সমস্যা৷ জোয়ারের জল আরও বেশি করে ঢুকছে বাসিন্দাদের ঘরে। সমস্যা যে জোরালো হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়। প্রবীর মুখোপাধ্যায় জানিয়েছেন, সাধারণ বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি পুরসভার দ্বারস্থ হয়েছেন।
advertisement
advertisement
★কালিঘাট মন্দির সংলগ্ন সতীঘাট থেকে সদরঘাট ওয়াকিং ব্রিজ।
★সেতুর দৈর্ঘ্য ৩০ মিটার।
★কংক্রিটের সেতুতে স্থানীয় বাসিন্দাদের হাঁটার সুবিধা।
★জোয়ারের জল সেতুতে বাধা পেয়ে নতুন সমস্যা।
★জোয়ারের জলের সঙ্গে পলিমাটি ঢুকে পড়ছে বাসিন্দাদের ঘরে।
advertisement
★ব্রিজের কারণে নৌকো নিয়ে এপার ওপার হওয়ার অসুবিধা।
শুধুমাত্র কালীঘাটের ৮৩ নম্বর ওয়ার্ড নয়, এই জোয়ারের জলের সমস্যায় জেরবার ৮৮ নম্বর ওয়ার্ড এবং ৮২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। সদরঘাট, ছোট গলি, নেপাল ভট্টাচার্য স্ট্রীট, মেটে গলি, হিউম রোড, কালীঘাট রোড, টালিগঞ্জ রোডে জোয়ারের জল ঢুকে যায় বাসিন্দাদের ঘরে। এই সতীঘাট ব্রিজের সমস্যা নিয়ে কলকাতা পুরসভার অধিবেশনে প্রস্তাব আনেন কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়। বিকল্প প্রস্তাব হিসেবে ড্রেজিং করে আদি গঙ্গার নাব্যতা বাড়ানো হবে বলে আশ্বাস দেন ফিরহাদ হাকিম। পুরসভার অধিবেশনে প্রবীর মুখোপাধ্যায়ের প্রস্তাব ছিল যে ভাবেই হোক এই সমস্যার সমাধান করতে হবে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করবেন৷ আমি নিজেও দেখছি  কীভাবে বিকল্প ব্যবস্থায় সমাধান করা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সমাধান করতে গিয়েই কাল হল! আদি গঙ্গায় সতীঘাট ব্রিজ নিয়ে বেজায় মুশকিলে বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement