advertisement

প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার রাগেই দেবাঞ্জনকে খুন, জেরায় স্বীকার করল প্রিন্স

Last Updated:

নিমতা খুনের কিনারা শনিবারই করে ফেলে পুলিশ৷ দেবাঞ্জনের মোবাইল সূত্রে ধরা পড়ে অন্যতম অভিযুক্ত বিশাল মারু। ঘটনার পর বেশ কয়েকবার প্রিন্সের সঙ্গে কথা হয় বিশালের।

#কলকাতা: পুলিশের রাতভর জেরায় নিমতায় দেবাঞ্জন দাসকে খুনের কথা স্বীকার করল ধৃত প্রিন্স সিং৷ দেবঞ্জানের বান্ধবীর প্রাক্তন প্রেমিকা ছিল এই প্রিন্স৷ পুলিশকে সে জানিয়েছে, দেবাঞ্জনের সঙ্গে প্রাক্তন প্রেমিকার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি৷ সেই রাগেই দেবাঞ্জনকে খুন করেছে৷
নিমতা খুনের কিনারা শনিবারই করে ফেলে পুলিশ৷ দেবাঞ্জনের মোবাইল সূত্রে ধরা পড়ে অন্যতম অভিযুক্ত বিশাল মারু। ঘটনার পর বেশ কয়েকবার প্রিন্সের সঙ্গে কথা হয় বিশালের। শুরুতে বিশালের বাড়িতে এক দিন ছিল, তারপর গা ঢাকা দেয় প্রিন্স। রাতভর জেরায় প্রিন্স জানিয়েছে, সল্টলেকে সেক্টর থ্রি-র একটি ধাবায় বসে খুনের ছক কষে প্রিন্স ও বিশাল৷ ২ ঘণ্টার মধ্যে দেবাঞ্জনকে খুনের পরিকল্পনা করে তারা৷ দেবাঞ্জনের গতিবিধি দেখার দায়িত্বে ছিল বিশাল৷ প্রিন্সকে সে সব খবর দেয়৷ বিরাটিতে এক বন্ধুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র নেয়৷
advertisement
বিশালের স্কুটারে চড়ে দেবাঞ্জনের গাড়ি ধাওয়া করে৷ বান্ধবীকে নামিয়ে রাস্তায় গাড়ি থামায় দেবাঞ্জন৷ রাস্তাতেই বচসা বাঁধে দেবাঞ্জন ও প্রিন্সের৷ দেবাঞ্জনকে গুলি চালায় প্রিন্স৷ খুনের পর একাদশী পর্যন্ত বিশালের দমদমের ফ্ল্যাটে গা ঢাকা দেয় প্রিন্স৷ পরে বজবজে মাসির বাড়িতে চলে যায়৷
advertisement
আরও ভিডিও: ত্রিকোণ প্রেমের কাঁটা সরাতেই কি খুন দেবাঞ্জন দাস ?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার রাগেই দেবাঞ্জনকে খুন, জেরায় স্বীকার করল প্রিন্স
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement