advertisement

ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগ করবে রাজ্য

Last Updated:

ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগ করবে রাজ্য

#কলকাতা: শিক্ষকপদে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ আবারও প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার ৷ এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৯ অক্টোবর অর্থাৎ সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবে পর্ষদ ৷
তবে সূত্রের খবর, চলতি বছরে প্রাথমিক শিক্ষক পদে আবেদনের জন্য যোগ্যতামানে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে ৷ চাকরিপ্রার্থীদের উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে ৷ একইসঙ্গে ২ বছরের ডিএলএড উত্তীর্ণ হতে হবে ৷ এক বছরের প্রশিক্ষণ গ্রাহ্য করবে না পর্ষদ ৷
বহু আইনি জটিলতা ও বাধা কাটিয়ে চলতি বছরের শুরুতেই সম্পন্ন হয় বহুদিন ধরে আটকে থাকা প্রাথমিক শিক্ষকপদে নিয়োগ ৷ ২২ লক্ষ আবেদনকারীর মধ্যে থেকে প্রায় ৪১ হাজার শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করে পর্ষদ ৷ কিন্তু তবুও থামেনি শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক ৷
advertisement
advertisement
এরইমধ্যে শিক্ষামন্ত্রীর এদিনের ঘোষণায় নতুন করে আশায় বুক বাঁধছেন শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগ করবে রাজ্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement