advertisement

কথা মিলল! সোমবারই ২০১৭ প্রাথমিকে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল পর্ষদ

Last Updated:

ঘোষণামাফিক, ২০১৭ সালের টেট উত্তীর্ণরা কে কত নম্বর পেয়েছেন, তা বিস্তারিতভাবে নির্দেশিকা আকারে প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে মোট ১৮৮ পাতার নির্দেশিকা প্রকাশিত হয়েছে।

#কলকাতা: সোমবার-ই বোর্ডের সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, দীর্ঘদিন পর ২০১৭ সালের প্রাথমিকে শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা (টেট) পরীক্ষার্থীদের রেজাল্ট সম্ভবত আজই প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কথা মিলল! ঘোষণামাফিক, ২০১৭ সালের টেট উত্তীর্ণরা কে কত নম্বর পেয়েছেন, তা বিস্তারিতভাবে নির্দেশিকা আকারে প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে মোট ১৮৮ পাতার নির্দেশিকা প্রকাশিত হয়েছে।
সোমবার বোর্ডের সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘২০১৭ সালের টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৮০০ জন। সোমবার রাতের মধ্যেই আমরা চেষ্টা করছি পরীক্ষার ওয়েবসাইটে দিয়ে দেওয়ার। পাশাপাশি ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের রেজাল্টও চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে’। ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করার পাশাপাশি কিছুদিনের মধ্যেই উত্তীর্ণদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হবে বলেও জানান গৌতম পাল।
advertisement
২০১৪ কিংবা ২০১৭ সালের টেট পরীক্ষা নেওয়া হলেও এত দিন পর্যন্ত পরীক্ষার্থীরা যেমন নিজেদের নম্বর জানতে পারেননি, হাতে পাননি শংসাপত্রও। পর্ষদ সভাপতি কার্যত স্বীকার করে নেন, পরীক্ষায় পাওয়া নম্বর কিংবা শংসাপত্র এত দিন না দেওয়ার বিষয়ে গাফিলতি ছিল। সোমবারের সংবাদিক সম্মেলনে গৌতম পাল বলেন, ‘‘এবার থেকে টেট পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার নম্বর ও সার্টিফিকেট দেওয়া হবে। কিছু আইনি জটিলতার কারণে পরীক্ষার নম্বর প্রকাশের ক্ষেত্রে বিলম্ব হয়েছে৷’’
advertisement
advertisement
এদিনের সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আরও বলেন, ‘‘আদালতের নির্দেশ অনুসারে, আমরা কাজ করেছি৷ এনসিটিই নির্দেশনামা মেনে৷ সরকারের তরফে ১১ হাজার ৭৬৫ নতুন শিক্ষক পদে স্বচ্ছতা মেনে কাজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বারের টেটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই রেজাল্ট এবং শংসাপত্র দেওয়া হবে। ২০১৭ টেটের রেজাল্ট সোমবার রাতেই মধ্যেই আর ২০১৪ সালের টেটের রেজাল্ট চলতি সপ্তাহেই আমরা প্রকাশ করব৷’’ পর্ষদ সূত্রে খবর, ‘‘২০১৭ তে ৯ হাজার ৮৯৬ জন টেট পাশ করছিলেন এবং ২০১৪ সালে ১ লক্ষ ২৫ হাজার জন টেট পাশ করেছিলেন৷ বলা বাহুল্য, আদালতের নির্দেশে অবশেষে ২০১৪ ও ’১৭ সালে পরীক্ষার্থীদের ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কথা মিলল! সোমবারই ২০১৭ প্রাথমিকে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল পর্ষদ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement