advertisement

বহু বছর পর প্রেসিডেন্সিতে ক্ষমতায় আসছে এসএফআই, চলছে আইসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই

Last Updated:

প্রেসিডেন্সির ছাত্র নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷

#কলকাতা: দীর্ঘ আড়াই বছর পরে প্রথম শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রভোট ঘিরে টানটান উত্তেজনা ৷ প্রেসিডেন্সির ছাত্র নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সম্ভবত প্রেসিডেন্সির ছাত্র সংসদ দখল করতে চলেছে বাম ছাত্র সংগঠন এসএফআই ৷ তবে এসএফআইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে স্বাধীনচেতা ছাত্রদের সংগঠন আইসি ৷ উল্লেখ্য, গণনার অন্তে যদি এসএফআই জয়ী হয়, তবে দীর্ঘ ৯ বছর পরে প্রেসিডেন্সিতে ছাত্র সংসদের দখল নেবে বাম ছাত্র সংগঠন এসএফআই ৷
ক্লাস রিপ্রেজেন্টেটিভ পদের নির্বাচনে ৫৮ আসনে এগিয়ে এসএফআই ৷ ৫০টি আসনে এগিয়ে আইসি ৷ শুধু সিআর পদেই নয়, সেন্ট্রাল প্যানেলের সভাপতি, সহ সভাপতি, জিএস, সব পদেই এগিয়ে রয়েছেন এসএফআই ৷ অন্য দিকে এসজিএ ২টি, বিজেপি সমর্থিত ২ প্রার্থী, ডিএসও ১টি, এবং এআইএসএ ১টি এগিয়ে রয়েছে।
ইতিমধ্যেই অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন ২৯ জন। ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর)-এর আসন ১১৬টি। কিন্তু সেখানেই ২৯ জনের বিরুদ্ধে কেউ লড়ছেন না। বাকি সিআর আসন এবং পাঁচটি বিশেষ পদের জন্য এদিন ভোট নেওয়া হয় ৷ সরকারের নতুন আইন অনুযায়ী প্রেসিডেন্সিতে ভোট হচ্ছে না। প্রেসিডেন্সি কতৃর্পক্ষ জানিয়েছেন, নির্বাচনের নিয়ম হবে ২০১৩-র মতোই। ক্লাসে ৭৫ শতাংশ হাজিরা না থাকলে কাউকেই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বহু বছর পর প্রেসিডেন্সিতে ক্ষমতায় আসছে এসএফআই, চলছে আইসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement