Pratik Ur Rahman in TMC: তৃণমূলেই প্রতীক উর, আমতলায় অভিষেকের দফতরে পৌঁছলেন সিপিএম ত্যাগী নেতা!
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
গত কয়েকদিন ধরেই প্রতীক উর রহমানের তৃণমূলে যোগদানের জল্পনা বাড়ছিল৷ সিপিএমের রাজ্য কমিটি থেকে ইস্তফা দেন প্রতীক উর৷
জল্পনাকে সত্যি করেই তৃণমূল কংগ্রেসেই যোগ দিলেন প্রতীক উর রহমান৷ এ দিন দুপুরে আমতলা অভিষেক বন্দ্যোপলাধ্যায়ের কার্যালয়ে পৌঁছন সিপিএম ত্যাগী প্রতীক উর রহমান৷ সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিকেল ৪.১০ নাগাদ সেখানে পৌঁছন প্রতীক উর৷ সিপিএম ত্যাগী প্রতীক উরের সঙ্গে কথা বলছেন অভিষেক৷ এর পরই আনুষ্ঠানিক ভাবে প্রতীক উরের তৃণমূলে যোগ দেন তিনি৷
কয়েকদিন আগেই সিপিএমের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রতীক উর রহমান৷ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে লেখা প্রতীক উরের ইস্তফাপত্রও প্রকাশ্যে চলে আসে৷ এর পর থেকেই প্রতীক উরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়ায়৷ তিনি যে শাসক দলের পথেই পা বাড়িয়ে রয়েছেন, এমন জল্পনাও ছড়িয়েছিল৷ যদিও শাসক দলে যোগদান নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক৷
advertisement
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন প্রতীক উর৷ এ দিন সেই ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত আমতলায় এসে তৃণমূলে যোগ দিলেন সিপিএম ত্যাগী তরুণ এই নেতা৷
advertisement
গতকাল সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য দাবি করেন, প্রতীক উরের সঙ্গে যে শাসক দলের যোগাযোগ রয়েছে, দেড়- দু মাস আগে থেকেই দলের রাজ্য নেতৃত্বের কাছে সেই খবর ছিল৷ প্রতীক উর অবশ্য পাল্টা সিপিএম রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণের মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছেন৷ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2026 4:39 PM IST











