advertisement

Pratik Ur Rahman on Mohammad Salim: 'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের

Last Updated:

জল্পনাকে সত্যি করে শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন প্রতীক উর রহমান৷

তৃণমূলে যোগ দিয়েও প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷
তৃণমূলে যোগ দিয়েও প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷
তৃণমূলে যোগদানের পরই প্রতীক উর রহমানকে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করেছে সিপিএম৷ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমই প্রতীক উরকে বহিষ্কারের কথা জানিয়েছেন৷ গতকাল অবশ্য প্রতীক উরের দল ছাড়া সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে আবেগে গলা ধরে এসেছিল সিপিএম রাজ্য সম্পাদকের৷ প্রতীক উরের দলত্যাগকে সন্তান হারানোর যন্ত্রণার সঙ্গেও তুলনা করেছিলেন মহম্মদ সেলিম৷
যদিও তাঁর জন্য সেলিমের আবেগপ্রবণ হয়ে পড়াকে গতকালই কুম্ভীরাশ্রু বলে কটাক্ষ করেছিলেন প্রতীক উর৷ এ দিন তৃণমূলে যোগদানের পরেও সিপিএমের রাজ্য সম্পাদককে তীব্র আক্রমণ শানান প্রতীক উর৷ গতকাল মহম্মদ সেলিম বলেছিলেন, প্রতীক উরের দল ছাড়া তাঁর কাছে সন্তান হারানোর যন্ত্রণার সমান৷ এ দিন সেলিমের সেই মন্তব্যেরও জবাব দিয়ে প্রতীক উর বলেন, পিতা যদি নিজেই গলা টিপে সন্তানকে মারেন? তাহলে আর কী করা যাবে? আমার তথাকথিত বাবাকে বলব, যখন কথা বলতে গিয়েছিলাম বাবা তো দরজা খোলেননি৷
advertisement
রাজনৈতিক আদর্শের প্রশ্নেও মহম্মদ সেলিমকেই নিশানা করেছেন প্রতীক উর৷ তিনি বলেন, আমার নীতি বিজেপি-কে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো৷ বিজেপিকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না৷ এটাই আমার সঙ্গে তৃণমূলের ডিল৷ আমরা তৃণমূলকে কটাক্ষ করে বিজেমূল বলতাম৷ অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ই সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর নিয়ে লড়াই করলেন৷ আর মহম্মদ সেলিম ওয়েলেফয়ার পার্টির নেতাদের আলিমুদ্দিনে নিয়ে এসে বৈঠক করলেন, হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করছেন, এটা ডিল?
advertisement
advertisement
সিপিএমের অন্দরের পরিস্থিতিকে দমবন্ধকর বলেও এ দিন দাবি করেছেন প্রতীক উর৷ তাঁর আরও দাবি, সিপিএমের অন্দরে এই পরিবেশের জন্য আসতে আসতে অনেকেই সরব হচ্ছেন৷
তরুণ প্রজন্মের নেতারা কেন দল ছাড়ছেন, তা নিয়ে রাজ্য সিপিএম নেতৃত্বকে আক্রমণ করেছেন অভিষেকও৷ তিনি বলেন, ‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চাওয়া পাওয়ার জন্য তৃণমূলে আসেননি৷ কানহাইয়া কুমারের মতো ছেলে কংগ্রেসে চলে গিয়েছে৷ আর যাঁদের অঙ্গুলিহেলনে ৩৫ শতাংশ ভোট বিজেপি-তে চলে গেল, তাঁরা দল চালাবে? যাঁদের কারণে সিপিএম শূন্য, তাঁরা অন্যকে ব্যক্তি আক্রমণ করছেন? আয়নায় নিজের মুখটা দেখুন৷ কাদের সঙ্গে লড়বেন ঠিক করুন৷ যাঁরা বিজেপি-র কথায় উঠছে, বসছে, তাঁদের সঙ্গে রাতের অন্ধকারে মিটিং? এত বড় রেজিমেন্টেড পার্টি তাঁরা কখনও আব্বাস সিদ্দিকি, নওশাদ সিদ্দিকি, হুমায়ুন কবীরদের সঙ্গে মিটিং৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pratik Ur Rahman on Mohammad Salim: 'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement